শহীদ কাপুর অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কবির সিং’। ২০২০ সালে মুক্তি পাওয়া অন্যতম ব্যবসাসফল বলিউড সিনেমা এটি। বলিউডের সর্বকালের ব্যবসাসফল সিনেমার তালিকাতেও ঠাঁই পেয়েছে ‘কবির সিং’। সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ হচ্ছে। টি সিরিজের কর্ণধার প্রযোজক ভূষণ কুমার জানিয়েছেন, ‘কবির সিং’কে ফ্রাঞ্চাইজি হিসেবে নিয়ে আসার কথা ভাবছেন। তাঁর মতে, ‘কবির সিং’ একটি আইকনিক চরিত্র। এর আরও পর্ব নির্মাণ করা হবে।
শুধু ‘কবির সিং’ নয়, সিক্যুয়েল হবে ‘ভুল ভুলাইয়া’ সিনেমারও। প্রযোজকদের ইচ্ছা এগুলোর সিক্যুয়েল বানানো হোক। ফিরে ফিরে আসুক ‘ভুল ভুলাইয়া’র মঞ্জুলিকার ভূত কিংবা ‘কবির সিং’-এর কবিরের মতো জেদি ডাক্তারের চরিত্ররা।
১৯৯৩ সালে মালয়ালম সিনেমা ‘মঞ্চিত্রথাঝু’র রিমেক ‘ভুল ভুলাইয়া’। মুক্তি পায় ২০০৭ সালে। প্রিয়দর্শন পরিচালিত সেই সিনেমার সিক্যুয়েল মুক্তি পেয়েছে দিন কয়েক আগেই। কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি ও টাবু সেখানে জমিয়ে অভিনয় করেছেন। সিনেমাটি ইতিমধ্যেই ব্লকবাস্টার হওয়ার পথে হাঁটছে। দুটি সিনেমারই প্রযোজনা সংস্থা টি সিরিজ। এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার ভূষণ কুমার গতকাল এই খবর জানান।
‘কবির সিং’ তেলুগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’র রিমেক। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটি বক্স অফিস কাঁপিয়েছিল।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫