
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুবিধা বঞ্চিত ৩০০ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার তারাকান্দি ভূঁইয়া বাড়ি প্রাঙ্গণে এসব এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। তৌফিকুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে নিম্ন আয়ের তিন শতাধিক নারী-পুরুষ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান লুৎফুল ইমাদ বাপ্পি ও পরিচালক সাইফুল ইমাদ সাব্বির মা লুৎফুন নাহার উপস্থিত থেকে নিজ হাতে শীতার্তদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।
এ সময় তৌফিকুল ইসলাম ট্রাস্টের উপদেষ্টা শাহরিয়ার আবির, হাবিবুর রহমান ভূঁইয়া, আকিকুল ইসলাম, জিয়াউল ইসলাম নাবিক ইসলামসহ এলাকার গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রমজান আলী নামের এক দিনমজুর বলেন, ‘গত কয়েক দিন ধরে শীত বেড়েছে। এতে কষ্ট পাচ্ছিলাম। খবর পেয়ে এখানে এসেছি। শীতবস্ত্র পেয়েছি। এতে আমার বেশ উপকার হবে।’
সংগ্রাম আহমেদ নামের স্থানীয় এক যুবক বলেন, ট্রাস্টটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিভিন্নভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে। রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, ঈদে চাল, ডাল, পোশাক বিতরণসহ অসহায় ও হতদরিদ্র মানুষদের নানাভাবে পাশে থাকছে।
এ ব্যাপারে লুৎফুন নাহার বলেন, সমাজের হতদরিদ্র, অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তৌফিকুল ইসলাম ট্রাস্ট। শীতে প্রত্যন্ত এলাকার নিম্ন আয়ের হতদরিদ্র লোকজনের কষ্টের বিষয়টি চিন্তা করে তাঁদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এভাবে অসহায়দের পাশে থাকবে ট্রাস্ট।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫