আল্লাহ তাআলা কিছু নির্বাচিত সময়কে সেরা ঘোষণা দিয়েছেন। সময়গুলো আল্লাহর সঙ্গে বিপুল মুনাফায় ব্যবসা করার ভরা মৌসুম। সেই সময়গুলোর একটি পবিত্র রমজান মাস। রমজানের বাকি দিনগুলোর চেয়ে এই ১০ দিন অনেক বেশি বৈশিষ্ট্যমণ্ডিত। রমজানের শেষ দশকের রাতগুলো যেমন শ্রেষ্ঠ, তেমনি দিনগুলোও ফজিলতে পূর্ণ।
বেশি বেশি ইবাদত
রমজানের শেষ দশকের সবচেয়ে বড় ফজিলত হলো নবী কারিম (সা.) এই দিনগুলোতে এত বেশি ইবাদত করতেন, যা অন্য কোনো সময় করতেন না। মুসলিম শরিফে আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ‘রাসুল (সা.) রমজানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন, যা অন্য দিনগুলোতে করতেন না।’ (সহিহ মুসলিম, হাদিস: ১১৭৫)
অন্য হাদিসে হজরত আলী (রা.) বলেন, ‘রমজানের শেষ দশকে রাসুল (সা.) (ইবাদত-বন্দেগি করার নিমিত্তে) তাঁর পরিবারবর্গকে (রাতে) জাগিয়ে দিতেন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৭৯৫; মুসনাদে আহমাদ: ৬ / ২৫৬)
ইতিকাফে বসা
এই দশকে মহানবী (সা.) যে ইবাদতটির প্রতি সবচেয়ে বেশি মনোযোগী হতেন তা হলো, ইতিকাফ। আল্লাহর ইবাদতের জন্য সব ব্যস্ততা থেকে মুক্ত হয়ে এবং লাইলাতুল কদরের খোঁজ করার উদ্দেশ্যে এই দশকে তিনি মসজিদে অবস্থান করতেন। শেষ দশকে ইতিকাফ করা নবীজির সুন্নত। জীবদ্দশায় একাধিকবার তা পালন করেছেন। তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রীরাও ইতিকাফ করেছেন। হজরত আয়েশা (রা.)-এর বর্ণনায় এসেছে, নবী (সা.) ইন্তেকাল অবধি প্রতিবছরই ইতিকাফ পালন করেছেন। তাঁর ইন্তেকালের পর তাঁর সহধর্মিণীরাও ইতিকাফ পালন করতেন। (সহিহ বুখারি, হাদিস: ২০২৬; সহিহ মুসলিম, হাদিস: ১১৭২)
শবে কদর অন্বেষণ
রমজানের শেষ দশকের অন্যতম সেরা ফজিলত হলো, এই দশকেরই কোনো একটি রাত পবিত্র শবে কদর। আল্লাহ তাআলা শবে কদরের অনেক বৈশিষ্ট্য ও ফজিলতের কথা বলেছেন। যেমন:
লাইলাতুল কদর রমজানের শেষ দশকেরই কোনো একটি রাত। আয়েশা ও ইবনে ওমর (রা.) বর্ণনা করেন, নবী (সা.) বলেছেন, ‘রমজানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজো।’ (সহিহ বুখারি, হাদিস: ২০২০) এটি আয়েশা (রা.)-এর বর্ণিত হাদিসের ভাষ্য।
শেষ দশকের বিজোড় রাতগুলোর একটি হওয়ার ব্যাপারটি অধিকতর দৃঢ়ভাবে প্রমাণিত। আয়েশা অন্য হাদিসে বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ‘রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর খোঁজো।’ (সহিহ বুখারি, হাদিস: ২০১৭)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫