চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে হালদা নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. রাশেদের বিরুদ্ধে। তবে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন।
অভিযোগ রয়েছে, রাশেদের নেতৃত্বে একটি চক্র নদীর পাড় কেটে চড়া দামে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। ইট তৈরিতে বালুমিশ্রিত এসব মাটির বিশেষ চাহিদা থাকায় এগুলো যাচ্ছে আশপাশের ইটভাটায়।
সরেজমিনে দেখা যায়, হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব-ফটিকছড়ি গ্রামের কবরস্থানসংলগ্ন এলাকা, যুগিনীঘাট সেতুর দক্ষিণ অংশ হতে হালদা নদীর পাড় কেটে মাটি ট্রলিতে করে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান।
নদীর দুই পাড়ের কাটা অংশ এতই গভীর ও প্রশস্ত, দেখে মনে হবে যেন বিরানভূমি পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী। দিনের পর দিন হালদার পাড় কাটা অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে শতকোটি টাকা ব্যয়ে নদীর দুই পাড়ে স্থাপিত বেড়িবাঁধ রক্ষার সিসি ব্লক।
স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়ন যুবলীগের নেতা রাশেদের নেতৃত্বে ক্ষমতাসীন দলের কতিপয় নেতা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে হালদার পাড় কেটে বিক্রি করছেন। রাজনৈতিক পরিচয় থাকায় তাঁদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পান না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারুয়ালছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. রাশেদ এসব অস্বীকার করেন। তিনি বলেন, ‘এলাকার একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রহমান সানি বলেন, কোনো অবস্থাতেই হালদার পাড় কাটা যাবে না। যারা এই অন্যায় কাজে জড়িত হবেন, তাদের বিরুদ্ধে দ্রুত সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫