প্রশ্ন: আমার বয়স ২৩ বছর। আমার মুখে অনেক ব্রণ হয়েছে। কিছু কিছু ব্রণ ভালো হয়ে যাওয়ার পরও কালো কালো দাগ রয়েই যাচ্ছে। ব্রণ ও দাগ থেকে মুক্তির উপায় কী?
মালিহা, কিশোরগঞ্জ
উত্তর: শসার রস ব্রণের দাগ দূর করতে দারুণ কাজ করে। এ জন্য সমপরিমাণ শসা ও টমেটোর রস মিশিয়ে ব্রণের দাগে ব্যবহার করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন এই প্যাক ব্যবহারে ব্রণের দাগসহ রোদে পোড়া দাগও মিলে যাবে।
অ্যালোভেরার জেল দিয়েও ব্রণের দাগ দূর করতে পারবেন। এ জন্য সকালে ও রাতে জেল মুখে লাগিয়ে রাখুন। তারপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে দাগ চলে যাবে।
প্রশ্ন: আমি খুব সাজতে পছন্দ করি এবং মেকআপ করি। কিন্তু মেকআপ তোলা ও পরিষ্কার করা সম্পর্কে ভালো ধারণা নেই। এ বিষয়ে জানতে চাই।
নাতাশা আলম, কুড়িগ্রাম
উত্তর: প্রথমে মেকআপ রিমুভার দিয়ে মেকআপ তোলার চেষ্টা করবেন। কিন্তু মেকআপ রিমুভার ব্যবহারের আগেই ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নেওয়া কার্যকর পদ্ধতি। দ্বিতীয় ধাপে তুলোয় মেকআপ রিমুভিং লোশন নিয়ে ধীরে ধীরে মুখে লাগিয়ে নিন। তারপর আর এক টুকরো তুলো দিয়ে ম্যাসাজ করে মুখের মেকআপ তুলে ফেলুন।
প্রশ্ন: আমার মুখের ত্বক বেশ শুষ্ক এবং সাদা সাদা মরা চামড়া উঠছে। কী করলে ত্বক কোমল ও মরা চামড়া দূর হবে।
কোহিনূর, হবিগঞ্জ
উত্তর: চিনি ও মধু ত্বক খুব ভালো করে ময়েশ্চারাইজড করে। এগুলোর ব্যবহারে অক্সিডেটিভ ড্যামেজ থেকেও ত্বক ভালো থাকে। বাইরে থেকে ত্বকের যে অংশ দেখা যায়, সেগুলোতে চিনি ও মধু ব্যবহার করতে পারেন।
১ চামচ চিনি ও ১ চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণ এবার মুখে লাগিয়ে কয়েক মিনিট স্ক্র্যাব করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন এই মিশ্রণ।
শারমিন কচি, পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কচি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫