কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। পুজন মজুমদারের ‘প্রিয়া রে’ ছবি দিয়ে বাংলাদেশে অভিষেক ঘটতে যাচ্ছে কৌশানীর। এ ছবির শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন। কাজ শেষ করে ৪ ডিসেম্বর কলকাতায় ফিরে গেছেন কৌশানী। যাওয়ার আগে শাপলা মিডিয়ার প্রযোজনায় আরও তিনটি ছবিতে অভিনয় করার ঘোষণা দিয়েছেন।
ছবি তিনটি হলো জাকির হোসেন রাজুর ‘আর্তনাদ’ এবং শামীম আহমেদ রনির পরিচালনায় ‘মিঠাই’ ও ‘সোলজার’। আগামী এপ্রিল মাস থেকে ‘সোলজার’ ছবির শুটিং শুরু হওয়ার কথা। ‘সোলজার’ নিয়ে বাংলাদেশে কৌশানীর ছবির সংখ্যা দাঁড়াচ্ছে চারটি।
কৌশানী বলেন, ‘শাপলার কর্ণধার সেলিম খান ভাইয়ের পরিবারের মেয়ে হয়ে গিয়েছি এই অল্প সময়ে। আমার মা মারা যাওয়ার পর থেকে তিনি সব সময় আমার খোঁজ নিয়েছেন। তাঁর প্রযোজনায় প্রথম ছবিটি করে আমি বেশ তৃপ্ত। আশা করছি সামনের দুটি ছবিও বেশ ভালো হবে। তা ছাড়া জাকির হোসেন রাজু একজন গুণী পরিচালক। শামীম আহমেদ রনি ভাইয়ের সঙ্গে আগেও কাজ করেছি।’
গত ১৮ নভেম্বর ‘প্রিয়া রে’ ছবির দ্বিতীয় লটের শুটিং করতে ঢাকায় আসেন কৌশানী। পরদিন থেকে চাঁদপুরে শুটিং শুরু করেন। ৩ ডিসেম্বর শুটিং শেষ করে ঢাকায় ফিরে গেয়েছেন গান। প্রথমবারের মতো ছবির গানে কণ্ঠ দিলেন কৌশানী। ‘তুমি এমনি করে থাকো’ শিরোনামে ‘প্রিয়া রে’ ছবির গানটি গেয়েছেন বেলাল খানের সুর ও সংগীতে। কৌশানীর গাওয়া গানটি ছবির প্রচারণায় ব্যবহার করা হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫