দরিদ্র ঘরের মেয়ে রোকেয়া। তার বাবা গ্রামে গ্রামে ফেরি করে বেড়ায়, লোকে তাকে ডাকে ‘খলিল ফেরিওয়ালা’ বলে। রোকেয়ার মা নেই। বাবা আর দুই ভাই বোন-ই তার সব। টিউশনি করে যতটা সম্ভব সংসারে অবদান রাখে রোকেয়া। আর স্বপ্ন দেখে একটা সুন্দর ভবিষ্যতের।
তবে গ্রামের এক বখাটে সব সময় পথেঘাটে রোকেয়াকে বিরক্ত করে। একসময় বাবাকে হারায় রোকেয়া। বাবার মৃত্যুর পর বখাটের উৎপাত আরও বেড়ে যায়। তবে সব প্রতিকূলতার সঙ্গে লড়ে যায় রোকেয়া। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘রোকেয়া’। নাটকটি লিখেছেন সায়েম খান, পরিচালনায় হেলাল উদ্দিন ফারহান। এতে নামভূমিকায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন অলংকার চৌধুরী।
নাটকটি নিয়ে অলংকার বলেন, ‘এ ধরনের প্রতিবাদী চরিত্রে কাজ করতে ভালো লাগে আমার। পরিচালকের প্রতি কৃতজ্ঞতা, আমাকে এ চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। আমি শুরু থেকেই চেষ্টা করে আসছি ভালো ভালো গল্পে কাজ করতে। এখন সেই সুযোগটা পাচ্ছি। ভবিষ্যতেও এমন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই।’ অলংকার চৌধুরী অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘জোসনার বিয়ে’, ‘ঘর বদল’, ‘কৃষ্ণপক্ষের রাত ছিল’, ‘বউয়ের আবদার’, ‘কঠিন প্রেম’ ইত্যাদি।
অলংকার সম্প্রতি নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। ২০২১-২২ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত ‘মুক্তির ছোটগল্প’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। মাসুদ জাকারিয়া সাবিন পরিচালিত সিনেমার শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। শেষ হয়েছে ডাবিংয়ের কাজও। এতে অলংকারকে দেখা যাবে একজন সাংবাদিকের চরিত্রে। তরুণ এই সাংবাদিক মাদকের বিরুদ্ধে সংগ্রাম করে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫