পবিত্র ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। আত্মত্যাগের এই উৎসব ঈদের নামাজ ও কোরবানির মাধ্যমে পালিত হয়। ঈদুল আজহার দিনে ঈদের নামাজ পড়া ওয়াজিব। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘অতএব তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো।’ (সুরা কাউসার, আয়াত: ২)
ঈদের নামাজের পদ্ধতি স্বাভাবিক নামাজের চেয়ে কিছুটা ভিন্ন। অতিরিক্ত ৬ তাকবিরের মাধ্যমে ঈদের নামাজ জামাতে আদায় করতে হয়। ঈদের দুই রাকাত নামাজের মধ্যে আজান-একামত নেই। ফরজ নামাজের মতোই তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধতে হবে। তারপর সানা পড়ে অতিরিক্ত তিন তাকবির বলতে হবে। প্রথম দুই তাকবিরে হাত তুলে ছেড়ে দিতে হবে এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলতে হবে। তারপর আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার পর ইমামকে সুরা ফাতিহা পড়ে এর সঙ্গে অন্য একটি সুরা মেলাতে হবে। তারপর ফরজ নামাজের মতোই রুকু-সিজদা করে প্রথম রাকাত শেষ করতে হবে।
দ্বিতীয় রাকাতে ইমাম কেরাত পড়া শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দিতে হবে। প্রতি তাকবিরের সঙ্গে হাত উঠাবে এবং ছেড়ে দেবে। তারপর চতুর্থ তাকবির বলে রুকুতে চলে যাবে। তারপর স্বাভাবিক নামাজের মতোই নামাজ শেষ করবে।
নামাজ শেষে ইমাম মিম্বারে উঠে দুটি খুতবা দেবেন। এ সময় ইমামের খুতবা মনোযোগ সহকারে শোনা এবং তা বোঝার চেষ্টা করতে হবে। এ সময় কোনো ধরনের কথা বলা বা অন্য কাজে ব্যস্ত হওয়া নিষেধ। খুতবা শেষে সবাই ঈদগাহ ত্যাগ করবে।
মাওলানা ইসমাইল নাজিম, ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১০ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫