ঈদের সিনেমা ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে চলচ্চিত্রে পা রেখেছিলেন শবনম বুবলী। গত রোজার ঈদেও দুটি সিনেমা মুক্তি পেয়েছিল তাঁর। শাকিব খানের সঙ্গে ‘লিডার’ ও আদর আজাদের সঙ্গে ‘লোকাল’ সিনেমা নিয়ে দর্শকের সামনে এসেছিলেন বুবলী।
আসন্ন রোজার ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন বুবলী। এবারও প্রেক্ষাগৃহে মুক্তির জন্য দুই সিনেমা নিয়ে প্রস্তুত বুবলী। একটি মিশুক মনি পরিচালতি ‘দেয়ালের দেশ’, অন্যটি জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’। দুটি সিনেমাতেই সাফল্য পেতে চান বুবলী।
সরকারি অনুদানে দেয়ালের দেশ নির্মাণ করেছেন মিশুক মনি। এই সিনেমায় বুবলীর নায়ক শরিফুল রাজ। এই প্রথম রাজের সঙ্গে পর্দায় জুটি বাধলেন বুবলী। মুক্তি উপলক্ষে এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার দুটি পোস্টার। দুটি পোস্টারেই রহস্যের ছাপ রেখেছেন নির্মাতা।
প্রথম পোস্টারে দেখা গেছে, লাশঘরের ফ্রিজারে বুবলীর লাশ। পাশেই বসে আছেন শরিফুল রাজ। পরের পোস্টারে শবনম বুবলী ও শরিফুল রাজ বসে আছেন সমান্তরালে। দুজনেরই অর্ধেক শরীর দেখানো হয়েছে। হুইলচেয়ারে বসা বুবলীর পরনে লাল শাড়ি, খোঁপায় ঝুলে আছে বেলি ফুলের মালা।
দেয়ালের দেশ সিনেমা নিয়ে বুবলী বলেন, ‘গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। আমরা প্রায়ই বলি, ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। কিন্তু অনেক সময় পর্দায় বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এ সিনেমাটা তার ব্যতিক্রম। গল্পটা আসলেই ভিন্ন আঙ্গিকের। ক্যারিয়ারের শুরু থেকে বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে কাজ করেছি। আর এই সিনেমায় আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হয়েছে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করতে হয়েছে। এ বিষয়ে আমার পরিচালক এবং সহশিল্পীরা দারুণভাবে সহায়তা করেছেন।’
গত বছরের শেষ দিকে মুক্তির কথা ছিল দেয়ালের দেশ সিনেমার। জাতীয় নির্বাচনের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। দ্বিতীয় পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ঈদে সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন মিশুক মনি।
অন্যদিকে, প্রেমের গল্প নিয়ে জসিম উদ্দিন জাকির বানিয়েছেন মায়া: দ্য লাভ। এ সিনেমায় বুবলীর নায়ক তিনজন। আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। গল্পে দেখা যাবে, বুবলীকে পাগলের মতো ভালোবাসে মিলন। কিন্তু বুবলী ভালোবাসে রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যায় বুবলী। এরপর ঘটবে নানা সিনেম্যাটিক ঘটনা।
শুটিং শেষে এখন চলছে সিনেমাটির পোস্ট প্রডোকশনের কাজ। সিনেমাটি ঈদে মুক্তি দেওয়া প্রসঙ্গে নির্মাতা জসিম বলেন, ‘ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। তাই মায়: দ্য লাভ সিনেমাটি রোজার ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫