দেশের হলে বইছে ভারতীয় সিনেমার হাওয়া। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে তেমন সাড়া না পেলেও সিনেপ্লেক্সগুলোতে চলছে টিকিটের খরা। এর মধ্যে জানা গেল আগামী শুক্রবার মুক্তি পাবে টালিউড সুপারস্টার জিৎ অভিনীত ‘মানুষ’। এমনটাই জানালেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার নির্মাতা অনন্য মামুন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে মানুষ সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছি আমরা। আগামীকাল (আজ) সেন্সর বোর্ডে জমা দেব। সবকিছু ঠিক থাকলে শুক্রবার থেকে বাংলাদেশের দর্শক হলে বসে দেখতে পারবেন সিনেমাটি।’
মানুষ সিনেমায় জিতের সঙ্গে আরও অভিনয় করেছেন জিতু কমল, সুস্মিতা প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। বানিয়েছেন বাংলাদেশের সঞ্জয় সমদ্দার। এ সিনেমা দিয়েই বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তাঁর। ভারতে মুক্তির সময় কলকাতা গিয়েছিলেন এ নির্মাতা। সরাসরি উপস্থিত থেকেই দেখেছেন হলে দর্শকের প্রতিক্রিয়া। দেশে ফিরে জানিয়েছিলেন বাংলাদেশে হলে বসে সিনেমাটি দেখতে পেলে খুশি হবেন তিনি। অবশেষে তাঁর সেই ইচ্ছা পূরণ হচ্ছে।
গত ২৪ নভেম্বর ভারতে মুক্তি পেয়েছিল মানুষ। সে সময় একই দিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তি দিতে চেয়েছিল বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রচারণায় জিৎ ও জিতু কমলের আসার কথা শোনা যাচ্ছিল। পরে আর সেটি সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মানুষ বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫