প্রখ্যাত উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘শহরবাসের ইতিকথা’ উপন্যাসের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক। নাম রাখা হয়েছে ‘শহরবাস’। মাসুম রেজার চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন আরিফ খান। গতকাল থেকে এনটিভিতে শুরু হয়েছে ধারাবাহিক নাটকটির প্রচার। এতে অভিনয় করছেন রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, সানজিদা প্রীতি, নাবিলা ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর, তানজিকা আমিন, মাজনুন মিজান, ডলি জহুর, শহীদুল আলম সাচ্চু, বিজরী বরকতউল্লাহ, মায়াবী মায়া প্রমুখ।
শহরবাস ধারাবাহিকের গল্প তৈরি হয়েছে মোহন ও চন্দন নামের দুই বন্ধু ও তাদের পরিবারকে কেন্দ্র করে। মা আমেনা, স্ত্রী লাবণী, ভাই রাহীকে নিয়ে এক বন্ধু মোহনের পরিবার। অন্যদিকে বাবা সাইফ, স্ত্রী সন্ধ্যা ও বোন ঝিনুককে নিয়ে অন্য বন্ধু চন্দনের পরিবার।
মোহন, চন্দন ও সন্ধ্যা একসঙ্গে পড়াশোনা করত। সেই সময় তাদের মধ্যে বন্ধুত্ব ছাড়াও ভিন্ন এক সম্পর্ক গড়ে ওঠে। মোহন গ্রামের ছেলে। আর চন্দনের জন্ম, বেড়ে ওঠা—সবই শহরে। মোহন পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে যায়। কোনো এক ঘটনায় মোহনকে চন্দন বলে, শহরে বসবাস করার কোনো যোগ্যতা তার নেই। এই কথা মোহনকে ভাবিত করে। শহরে এসে বসবাস করার যোগ্য করে তুলতে চায় সে। কিন্তু মোহনের মা আমেনা বেগম কোনোভাবেই তাঁর স্বামীর ভিটা-সম্পত্তি ছেড়ে শহরে আসতে রাজি নন। মোহন তার মাকে রাজি করায়, তবে মায়ের কিছু শর্ত মেনে নিয়ে। কিন্তু বিষয়টা সহজভাবে নেয় না চন্দন। এভাবেই চলতে থাকে সংঘাত, দ্বন্দ্ব, প্রেম, ভালোবাসা ও টানাপোড়েনের গল্প শহরবাস।
এনটিভিতে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটকটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫