গানে গানে চার দশক কাটিয়ে দিলেন কুমার বিশ্বজিৎ। ১৯৮২ সালে প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশের পর থেকে এখনো বাংলা গানের সঙ্গেই আছেন তিনি। নিয়মিত প্রকাশ করছেন গান। স্টেজ শো করছেন।
সম্প্রতি একটি নতুন উদ্যোগ নিয়েছেন কুমার বিশ্বজিৎ। তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে গাওয়া জনপ্রিয় গান ‘প্রশ্ন তোমার আমায় কোথায় রাখো, হৃদয় বলে হৃদয়জুড়ে তুমি থাকো’। চার দশক আগের গানটি নতুনভাবে, নতুন সংগীতায়োজনে আবার প্রকাশের ইচ্ছা প্রকাশ করেছেন বিশ্বজিৎ। জানিয়েছেন, এরই মধ্যে গানটির কাজ শুরু হয়েছে। প্রকাশ হবে কোরবানির ঈদে। ‘প্রশ্ন তোমার’ গানটি লিখেছিলেন লিটন অধিকারী রিন্টু, সুর করেছিলেন কুমার বিশ্বজিৎ। নতুনভাবে গানটির সংগীতায়োজনের দায়িত্ব দিয়েছেন কলকাতার রাজাকে।
এ ছাড়া ‘প্রতিটি শুরুর আছে শেষ’ নামে একটি নতুন গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ। আসিফ ইকবালের লেখা এ গানও প্রকাশ পাবে আগামী ঈদে। কুমার বিশ্বজিৎ বলেন, ‘চার দশক আগের গানটি নতুন করে শ্রোতারা শুনবেন, এটা আমার জন্য বাড়তি ভালো লাগা। গানের সুর ঠিক রেখে সাউন্ড কোয়ালিটি আর সংগীতায়োজনটা আরও আধুনিক করা হয়ছে। আর নতুন মৌলিক গানটিও বেশ সুন্দর হয়েছে। আশা করছি আগামী ঈদেই দুটি গান শ্রোতা-দর্শকদের উপহার দিতে পারব।’
কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, আগামীকাল রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে গান গাইবেন তিনি। এ ছাড়া ৯ জুন গান গাইতে যাবেন খুলনা ক্লাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫