গাড়ি এখন শুধু বিলাসিতা বা শৌখিনতার জন্যই মানুষ কেনে না। যে কারণেই গাড়ি কিনুন না কেন, কেনার আগে পাঁচটি বিষয় বিবেচনায় রাখুন।
১. না বুঝেই লোন নেওয়া
অনেকে নতুন গাড়ি কেনার সময় ব্যাংক থেকে লোন নেন। আমাদের দেশে বর্তমানে সব ব্যাংকই শর্ত সাপেক্ষে গাড়ি কেনার লোন দেয়। ব্যাংকের বাইরেও বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যারা গাড়ি কেনার লোন দেয়। গাড়ি কেনার জন্য লোন নেওয়ার আগে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের শর্তগুলো ভালো করে জেনে নিতে হবে। নইলে পরে লোনের টাকা পরিশোধ-সংক্রান্ত সমস্যা থেকে শুরু করে অনেক সমস্যা দেখা দিতে পারে। এমনকি লোনের টাকা পরিশোধ করতে না পারলে আপনাকে গাড়িটাও হারাতে হতে পারে। আরেকটি বিষয়, সামর্থ্যের বাইরে কখনো লোন নিতে যাবেন না। যেটুকু লোন আপনি নিয়ে পরিশোধ করার ক্ষমতা রাখেন, সেই পরিমাণ লোনই নিন।
২. রিসেল ভ্যালু যাচাই না করা
অনেকেই আছেন বিনিয়োগ হিসেবে জমি বা বাড়ি কেনেন। আগেই বলে রাখি, ভবিষ্যতে বিক্রি করার চিন্তা করে যদি গাড়ি কেনেন, সে ক্ষেত্রে অবশ্যই জেনে নিতে হবে যে গাড়ি কিনছেন, সেই গাড়ির রিসেল ভ্যালু আছে কি না। যদি রিসেল ভ্যালু না থাকে, সে ক্ষেত্রে পরে গাড়ি বিক্রি করতে চাইলে ভালো দাম পাবেন না। কোনো কোনো সময়ে আর্থিক ক্ষতি করেও গাড়ি বিক্রি করতে বাধ্য হতে হবে।
৩. পার্টস সহজলভ্যতার খোঁজ না নেওয়া
গাড়ি কেনার সময়ে স্বাভাবিকভাবেই খেয়াল রাখতে হবে, যে গাড়ি আপনি কিনছেন, সেই গাড়ির যন্ত্রাংশ বা পার্টস বাজারে পাওয়া যায় কি না। আমাদের দেশে অনেক গাড়ি আছে, যেগুলোর পারফরম্যান্স, ডিজাইন সব খুবই ভালো কিন্তু যন্ত্রাংশ সহজে পাওয়া যায় না। এমন হলে বিপদে পড়তে হবে। এমনকি কষ্টের টাকায় কেনা আপনার শখের
গাড়িটি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।
৪. গাড়ির আনুষঙ্গিক খরচ যাচাই না করা
গাড়ি কিনে ফেললেন? খুব ভালো। কিন্তু আনুষঙ্গিক খরচ সম্পর্কে জেনে নিয়েছেন তো? না জেনে নিয়ে গাড়ি কিনলে ভুল করবেন। গাড়ি কেনার পর তেলের খরচ, ইনস্যুরেন্সের খরচ, মেইনটেন্যান্স, পার্টসের খরচসহ নানা রকম খরচ থাকে। সেগুলো জেনে নিয়ে গাড়ি কিনবেন।
৫. না দেখেই গাড়ি কিনে ফেলা
অনেকেই আছেন গাড়ি কেনার সময়ে শুধু ছবি দেখেই গাড়ি কিনে ফেলেন। এই ভুল কখনো করবেন না। গাড়ি ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড যা-ই হোক, কেনার সময় নিজের চোখে গাড়িটি দেখে নিন। প্রয়োজনে টেস্ট ড্রাইভ করুন। সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে অবশ্যই সঙ্গে একজন দক্ষ মেকানিক দিয়ে ইঞ্জিনটি দেখিয়ে নিন।
লেখক: ফাউন্ডার ও সিইও, বাংলা অটোমোবাইল স্কিলস

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫