
২০২২ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ৬৮ শতাংশ দখল করেছে ১০টি পণ্য। তার মধ্যে টি-শার্ট, বিভিন্ন ধরনের ট্রাউজার ও জার্সির দখলে আছে মোট রপ্তানির সিংহভাগ বাজার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে বিজিএমইএ জানিয়েছে, গত বছর ৪৫ দশমিক ৭০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানির মধ্যে টি-শার্ট, বিভিন্ন ধরনের ট্রাউজার ও জার্সি রপ্তানি থেকে এসেছে ৩০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।
এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের তৈরি পোশাক অতিমাত্রায় ফাস্ট ফ্যাশননির্ভর। বিশ্বে এখন ফাস্ট ফ্যাশনের বিরুদ্ধে জনমত গড়ে উঠছে। রপ্তানিকারকদের উচিত উচ্চমূল্যের পণ্য রপ্তানির দিকে মনোযোগ দেওয়া।
পণ্যভিত্তিক রপ্তানির চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২ সালে সর্বোচ্চ ৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার রপ্তানি আয় এসেছে টি-শার্ট থেকে। গত বছর এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ২৬ শতাংশ এবং মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ দখলে ছিল টি-শার্টের।
টি-শার্টের পর দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে পুরুষদের জন্য তৈরি ওভেন ট্রাউজার থেকে। গত বছর বাংলাদেশি রপ্তানিকারকেরা পুরুষের ওভেন ট্রাউজার রপ্তানি করেছে ৫ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ১৩ শতাংশ। বিশ্ববাজারে পুরুষের ট্রাউজার রপ্তানিতে বাংলাদেশ ২১ শতাংশ বাজার দখল করে আছে।
রপ্তানির ৮৮ শতাংশ কটনের দখলে
পরিবেশের জন্য সহায়ক ও দামে সস্তার কারণে বিশ্ববাজারে ম্যান মেইড ফাইবারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তৈরি পোশাক রপ্তানি এখনো কটনকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে। মোট রপ্তানির ৮৮ শতাংশ এসেছে কটনভিত্তিক পণ্য থেকে। ম্যান মেইড ফাইবার ব্যবহৃত হয়েছে শুধু ১২ শতাংশ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫