হরিরামপুরে রোকেয়া বেগম (৪০) নামে এক নারীকে একই দিন করোনার দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে গতকাল মঙ্গলবার রাতে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই নারীকে দুই ডোজ টিকা দেওয়া হয় বলে অভিযোগ করেন রোকেয়া বেগম। তিনি উপজেলার মালুচী গ্রামের সাদেক মোল্লার স্ত্রী।
রোকেয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে আমি ইউনিয়ন পরিষদে সুই (টিকা) নেওয়ার জন্য যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন বাম হাতে সুই (টিকা) দেয়। কিছুক্ষণ পরে সে আবারও আরেকটা সুই (টিকা) দেয়। এখন সবাই বলছে দুই ডোজ সুই (টিকা) নেওয়ার জন্য সমস্যা হবে। এ জন্য হাসপাতালে এসে ভর্তি হইছি। আমার কোনো সমস্যা নাই। ভয়ে ভর্তি হইছি।’
কাঞ্চনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী গাজী আল মামুন জানান, ‘আমরা শতভাগ টিকাদান করেছি। এখানে কোনো সমস্যা হয়নি। বিকেলে দুই ডোজ টিকা দেওয়ার বিষয়টির অভিযোগ পেয়ে ওই মহিলার বাড়িতে গিয়েছি। টিকা নেওয়ার পর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন। আমাদের নির্ধারিত টিকা, দুই ডোজ দেওয়ার সুযোগ নেই। তাঁকে দুই ডোজ দেওয়া হয়েছে কিনা সে নিজেও বলতে পারেনি। এটা সম্পূর্ণ গুজব।’
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. হাফিজুর রহমান বলেন, ‘ওই নারীর কোনো সমস্যা নেই। তিনি পুরোপুরি সুস্থ। টিকা পরবর্তী ফলোআপ করতে তাঁকে অবজারভেশনে রাখা হয়েছে। দুই ডোজ দেওয়ার বিষয়ে ওই মহিলাই নিজেও সন্ধিহান রয়েছে।’
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান বলেন, ‘ডাবল ডোজ দিলে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, তা তাঁর মধ্যে নেই। ওই নারী পুরোপুরি সুস্থ। তিনি নিজেও বলেননি দুই ডোজ দেওয়া হয়েছে। দুই ডোজ দেওয়ার কোনো উপসর্গ বা প্রমাণও পাওয়া যায়নি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫