পাইকগাছায় ৬০০ গ্রাম গাঁজাসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। তবে আটক হওয়া ওই নারীর স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
উপপুলিশ পরিদর্শক আব্দুল আলীম জানান, তিনি গত মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার কাশিমনগর গ্রামে আলমগীর গাজীর বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পান। এ সময় সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আলমগীরের বাড়িতে অভিযান চালান।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেলে পালানোর সময় আলমগীরের স্ত্রী (২৮) ও তাঁর ভাই দেলোয়ারকে (৩০) ৬০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ধৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এরা দীর্ঘদিন ধরে এ ব্যবসায়ের সঙ্গে জড়িত।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫