শিশু ছেলে হোক বা মেয়ে আল্লাহর বড় নেয়ামত। জন্ম থেকে মা-বাবা তাদের লালনপালন ও কল্যাণ কামনায় ব্যস্ত থাকেন। শিশুর জন্মের পর মা-বাবার দায়িত্ব সন্তানের ডান কানে আজান এবং বাঁ কানে একামত দেওয়া এবং লালনপালনের পাশাপাশি তাদের সুশিক্ষা দেওয়া। শিশু দোলনা থেকেই বিভিন্ন বিষয় শিখতে থাকে। ইসলামের দৃষ্টিতে কথা বলার শুরুতে কালিমা তাইয়েবা শেখানো আবশ্যক। মহানবী (সা.) বলেন, ‘তোমরা নিজ শিশুদের সর্বপ্রথম যে কথাটি শেখাবে, সেটি যেন হয় ‘লা ইলাহা ইল্লাহ’ অর্থাৎ ‘আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই।’ (শুআবুল ইমান)
ইমানের পাশাপাশি আল্লাহ ও রাসুলের পরিচয়, হালাল-হারাম, পাক-পবিত্রতা ও আল্লাহর ওপর ভরসা সম্পর্কে তালিম দেওয়াও শিশুশিক্ষার অন্যতম অংশ। মহানবী (সা.) ছোটদের ক্ষেত্রে বলতেন, ‘তোমরা প্রার্থনা করলে আল্লাহর কাছেই প্রার্থনা করবে, সাহায্য চাইলে আল্লাহর কাছেই সাহায্য চাইবে।’ অন্য হাদিসে তিনি বলেন, ‘তোমরা নিজ সন্তানদের সাত বছর বয়সে নামাজের আদেশ দেবে। দশ বছর বয়সে নামাজ না পড়লে তাদের মৃদু প্রহার করবে এবং এ বয়সে তাদের বিছানা পৃথক করে দেবে।’ তিনি আরও বলেন, ‘জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।’
মহানবী (সা.) বলেন, ‘বাবা সন্তানকে যে উপঢৌকন দেন, তন্মধ্যে সর্বোত্তম হলো সুশিক্ষা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া।’ মেয়েশিশু হলে তাকে পর্দার ব্যাপারে মানসিকভাবে তৈরি করাও অন্যতম দায়িত্ব। যে শিক্ষার মধ্যে আল্লাহ ও তাঁর রাসুলকে চেনার বিষয়টি নিহিত থাকে, সে শিক্ষাই কেবল ইসলাম সমর্থন করে। যে শিক্ষা আল্লাহ ও রাসুলকে চেনায় না বরং তাঁদের বিরোধী করে তোলে, সে শিক্ষা ইসলাম সমর্থন করে না। তাই শিশুকে শৈশবকালেই আল্লাহ ও রাসুল (সা.) প্রদর্শিত পথের শিক্ষাদীক্ষা দেওয়া আমাদের একান্ত দায়িত্ব।
ড. এ এন এম মাসউদুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫