শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না
—মিশা সওদাগর (সভাপতি পদে
বিজয়ী)
বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিল্পী সমিতিকে এগিয়ে নিতে চাই। দুই বছর আগে সমিতিকে যে অবস্থায় রেখে এসেছিলাম, এর চেয়ে বেটার পারফরম্যান্স করব। প্রথম কথা, শিল্পীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। চলচ্চিত্রের বাকি সংগঠনের সঙ্গে মিলে শিল্পী ও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করব। নির্বাচনে যাঁরা বিজিত হয়েছেন, তাঁদের নিয়ে একসঙ্গে শিল্পীদের জন্য কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, নিপুণ ও তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা আমাদের পাশে থাকবেন। নির্বাচনের আগে থেকেই আমরা মিলেমিশে থাকার ব্যাপারে বদ্ধপরিকর ছিলাম। সামনেও এভাবে থাকব।
নিপুণকে আমি মেয়ের মতো আদর করি
—ডিপজল
(সাধারণ সম্পাদক পদে বিজয়ী)
নির্বাচনে হারজিত আছেই। নিপুণকে আমিই এনেছিলাম ফিল্মে। ওর সঙ্গে নির্বাচনে হারজিত বড় কথা না। ওকে আমি মেয়ের মতো আদর করি। আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই, কোনো ভাগাভাগি চাই না। শিল্পী সমিতির কাজগুলো পরিপূর্ণভাবে শেষ করতে সবার কাছে দোয়া চাই। যাঁরা হেরেছেন, তাঁদের ছোট করতে চাই না।
শিল্পীদের কাছে আমি কৃতজ্ঞ
—নিপুণ আক্তার (সাধারণ সম্পাদক পদে পরাজিত)
আমি যাঁর সঙ্গে নির্বাচন করেছি, তাঁর কাছে মাত্র ১৬ ভোটের ব্যবধানে হারব—এটা চিন্তাও করিনি। ডিপজল ভাইয়ের সঙ্গে নির্বাচন করে বেশি হলে ৫০টি ভোট পাব চিন্তা করেছিলাম। কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসেন, সেটা প্রমাণ করে দিয়েছেন। আমি শিল্পীদের কাছে কৃতজ্ঞ। তাঁরা আমাকে এতটা সম্মানিত করেছেন, এটা আমার চিন্তার বাইরে ছিল।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫