রাজনৈতিক প্রতিহিংসাবশত যে ব্যক্তি বা দলগুলো জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের প্রতি জুলুম-নির্যাতন করেছে, তাদের ওপর জামায়াতে ইসলামীর কোনো ক্ষোভ নেই জানিয়ে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত সবাইকে ক্ষমা করে দিয়েছে। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে ধর্ম বা দলের ভিত্তিতে বিভক্তি তৈরি না করে জাতীয় স্বার্থে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতের আমির এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে কারও প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই। আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। কিন্তু যারা নির্দিষ্ট অপরাধ করেছে, তাদের সেই অপরাধের শাস্তি পেতে হবে। এই শাস্তিটা নিশ্চিত না হলে সমাজে কোনো সংশোধন হবে না।’
জামায়াতের আমির আরও বলেন, ‘আমরা হিংসার রাজনীতির কবর, বিভক্তির রাজনীতির কবর চাই। কোনো বিষয়েই আমরা জাতির বিভক্তি চাই না। সকল ক্ষেত্রেই আমরা চাই জাতি ঐক্যবদ্ধ থাকুক।’
স্বাগত বক্তব্যের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধের সংগঠক এবং সামনের সারিতে থেকে যুদ্ধের ময়দানে নেতৃত্বদানকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘তাদের প্রত্যাশার আমানতের ভার এখন জাতির ঘাড়ে। বিশেষ করে রাজনীতিবিদদের ঘাড়ে।’
সমাজের তিনটা জায়গায় অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমটি হচ্ছে, আমাদের সংসদ। সংসদে যোগ্য, সৎ এবং দেশপ্রেমিক লোকদের যেতে হবে। কারও দেশপ্রেমের ব্যাপারে আমি সন্দেহ পোষণ করতে চাই না। কারণ সে অধিকার আমার নেই।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫