চলতি বছরেই দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য চালু করবে সরকার। ফলে প্রকল্পের কাজ চলছে পুরোদমে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৪ দশমিক ৪ শতাংশ। প্রকল্পের আর মাত্র ২৬ শতাংশ কাজ বাকি আছে। গতকাল শুক্রবার মেট্রোরেলের প্রকল্পের মাসিক অগ্রগতির প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে।
অগ্রগতির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের ২০ দশমিক ১০ কিলোমিটার ভায়াডাক্টের (উড়ালপথ) মধ্যে ১৯ দশমিক ৭০ কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি মেট্রোরেল স্টেশনের মধ্যে ১২টি মেট্রোরেল স্টেশনের কনকোর্স ছাদ ও প্ল্যাটফর্ম নির্মাণকাজ শেষ হয়েছে। এদিকে ২৪ সেট মেট্রো ট্রেনের মধ্যে ১০ সেট মেট্রো ট্রেন দেশে এসেছে। গত বছরের ১২ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়েছে।
এদিকে পুরা প্রকল্পের কাজে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশে। এ অংশে ৯০ দশমিক শূন্য ৮ শতাংশ কাজ শেষ হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করা হবে। করোনায় স্বাস্থ্যবিধি মেনেই প্রকল্পের কাজ হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫