কণ্ঠশিল্পী শামস সুমনের সঙ্গে একটি গানে দ্বৈতকণ্ঠ দিলেন কলকাতার সংগীতশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। গানের শিরোনাম ‘চলো মোরা হারিয়ে যাই’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন শামস সুমন। সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া।
সুমনের দীর্ঘদিনের ইচ্ছা ছিল শুভমিতার সঙ্গে একটি গান গাইবার। সেই ইচ্ছা পূরণের লক্ষ্যেই তিনি নিজে গান লিখলেন এবং সুর করলেন। এরপর যোগাযোগ করেন শুভমিতার সঙ্গে। তিনি গানের কথা পড়লেন, সুর শুনলেন এবং পছন্দও করলেন। এরই মধ্যে শুভমিতা গানটিতে কণ্ঠ দিয়েছেন।
শামস সুমন বলেন, ‘শুভমিতা দিদি বলেছিলেন, গানের কথা ও সুর ভালো লাগলে তিনি গাইবেন, না হলে নয়। তাঁর ভালো লেগেছে। তিনি গানটি গেয়েছেন। আমি লিখেছি আর সুর করেছি বলে নয়, গানটির কথা ও সুর সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। এরই মধ্যে গানটির লিরিক্যাল ভিডিও তৈরি করেছি। এক সপ্তাহের মধ্যে গানটি ইউটিউবে প্রকাশ করা হবে।’
গানটি প্রসঙ্গে কলকাতা থেকে শুভমিতা তাঁর অনুভূতি প্রকাশ করে বলেছেন, ‘গানের কথা ও সুর শুনে আমার বেশ ভালো লেগেছে। গাইতেও বেশ লেগেছে। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।’
শামস সুমন জানান, গানটি ইউটিউবের ‘ঘুড্ডি নেটওয়ার্ক’-এ প্রকাশ পাবে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সুমনের গাওয়া কাভার গান ‘এই যে নদী যায় সাগরে’। কিশোর কুমারের এই গানটি শ্রোতারা বেশ পছন্দ করেছেন। সুমনের সর্বশেষ মৌলিক গান প্রকাশ হয় গত ৯ সেপ্টেম্বর। গানের শিরোনাম ‘এক সকালের ইচ্ছে’। গানের কথা লিখেছেন ফাহমিদা ফামি শান্ত, সুর করেছেন শামস সুমন, সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৬ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫