ভারত বনাম পাকিস্তান— ক্রিকেট বিশ্বে উত্তেজনার সর্বোচ্চ মাত্রা। বিশ্বকাপে মুখোমুখি হওয়ার ঠিক আগমুহূর্তে এশিয়া কাপ নিয়ে দুই দেশের বাগ্যুদ্ধ, তা পৌঁছে দিল অসীম মাত্রায়। বিরাট কোহলি-বাবর আজমদের একই নেটে অনুশীলনের দৃশ্যকে ছাপিয়ে এখন তীব্র বৈরিতাই সামনে দাঁড়িয়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ চাঞ্চল্যকর ম্যাচটি লুফে নিতে অপেক্ষায় প্রায় ১ লাখ ক্রিকেট সমর্থকও।
মাঠে দুই দেশের লড়াই মানে কয়েক টন স্নায়ুর চাপও সামলাতে হয় কোহলি-বাবরদের। ব্যাটে-বলে শাণ দেওয়া শেষ। এবার লড়াইয়ের পালা। গতকাল অনুসারীদেরও সর্বোচ্চ প্রস্তুত থাকার বার্তা দিয়ে রেখেছেন রোহিত শর্মা, ‘আপনি সত্যিই জানেন না, আগামীকাল (আজ) কী ঘটতে যাচ্ছে। নিজেকে শান্ত করুন এবং প্রস্তুত হন ম্যাচের জন্য।’
বাবরও আখেরি বয়ান দিয়েছেন সতীর্থদের উদ্দেশে। প্রস্তুত তাঁর দলও। পাকিস্তানের অধিনায়ক বলেছেন, ‘টি-টোয়েন্টিতে কোনো ভুল করা যাবে না। কোনো দলকে হালকাভাবে নেওয়া যাবে না। দলের প্রতিটি সদস্যের ওপর আমার পূর্ণ আস্থা আছে।’
মেলবোর্নে আজ বৃষ্টির আশঙ্কার কথাও বলা হয়েছিল দুই দিন আগে। তবে এই শঙ্কা কিছুটা কমে এসেছে। গতকাল দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের চেয়ে মেলবোর্নের মাঠ একটু ভালো চেনা রোহিত-কোহলিদের। এই মাঠে তিনটি ২০ ওভারের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। আর এক ম্যাচ খেলার অভিজ্ঞতা পাকিস্তানের।
মেলবোর্নে ১৪ টি-টোয়েন্টিতে পেস বোলারই দাপট দেখিয়েছেন। শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ ত্রয়ীকে নিয়ে শক্তিশালী পেস আক্রমণ পাকিস্তানের। ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামিরা নেতৃত্ব দেবেন ভারতের পেস আক্রমণে।
গত এশিয়া কাপের স্নায়ুযুদ্ধে অবশ্য দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমান। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও সুপার ফোরে হারে ভারত।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫