দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান কোরীয় তরুণকে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। পাঁচ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ শেষে দেড় বছরের জন্য দায়িত্ব পালন করতে হয় সামরিক বাহিনীতে। কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য সুগাও গিয়েছিলেন সামরিক প্রশিক্ষণ নিতে। শেষ করেছেন প্রশিক্ষণ। তবে সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের জন্য ‘আনফিট’ হওয়ায় তাঁকে পাঠানো হয়েছে সমাজকল্যাণমূলক কাজে।
কিন্তু এত দিনের সামরিক প্রশিক্ষণ ও সমাজসেবার অভিজ্ঞতা যেন এক দিনেই ধূলিসাৎ হয়ে গেল একটি ঘটনায়। ৬ জুন গভীর রাতে মদ্যপান করে বাড়ি ফিরছিলেন সুগা। মদ্যপান করে গাড়ি চালানো বেআইনি হলেও তিনি ওই অবস্থায় বাইক চালাচ্ছিলেন। রাজধানী সিওলে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে বাইক দুর্ঘটনায় পড়েন সুগা। এ ঘটনায় তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে দেশটির পুলিশ। তাঁকে জরিমানাও করা হয়েছে। পুরো বিষয়টি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সুগা।
সোশ্যাল মিডিয়ায় সুগা লিখেছেন, ‘গত রাতে ডিনারে মদ্যপান করে আমি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। এ অবস্থায় গাড়ি চালানো বেআইনি। তবে আমার বাড়ি থেকে জায়গাটি কাছাকাছি দূরত্ব হওয়ায় বিষয়টি আমার মাথায় ছিল না। বাড়ির ঠিক সামনে এসে আমি বাইক দুর্ঘটনায় পড়ি। পুলিশ এসে আমাকে জরিমানা করে। লাইসেন্স বাতিল করে। যদিও কারও কোনো ক্ষতি হয়নি, তবু নিজের এ কর্মকাণ্ড নিয়ে আমি লজ্জিত। যারা আমার এই অসতর্কতা ও ভুলের জন্য কষ্ট পেয়েছেন, তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
সুগার এ কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে বিটিএস ব্যান্ডের এজেন্সি বিগহিট মিউজিক। তারা জানিয়েছে, বাড়ির সামনে বাইক পার্ক করার সময় এ দুর্ঘটনা ঘটে। একজন গুরুত্বপূর্ণ সংগীততারকা ও সমাজকর্মী হয়েও সুগার এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড তাদের লজ্জিত করেছে। সুগার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে বিগহিট মিউজিক।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫