দুয়ারে বিশ্বকাপের আগে দল নিয়ে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। এর আগেও টি-টোয়েন্টির আদর্শ একাদশ গড়তে হয়েছে ব্যাপক ভাঙাগড়া। তবে ফল ভালো হয়নি। তবে এবার দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ বলে মনে করেন নির্বাচকেরা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বলছেন, চূড়ান্ত স্কোয়াড নিয়ে আর দ্বিধা নেই। ব্রিসবেনেই নিজেদের সেরা একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপের লক্ষ্যে আজ ব্রিসবেনে পৌঁছেছে বাংলাদেশ। কিন্তু তাদের বিশ্বকাপের কোনো ‘লক্ষ্য’ নেই। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলন হয়নি ক্রিকেটারদের নিয়ে। তাই এবার জানা গেল না সাকিব-লিটনদের বিশ্বকাপের লক্ষ্য কী। এ ব্যাপারে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপে আমাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই।’
বিশ্বকাপের লক্ষ্যে আজ ব্রিসবেনে পৌঁছানোর কথা বাংলাদেশের। দল অস্ট্রেলিয়ায় পৌঁছাবে ঠিকই; কিন্তু তাদের সঙ্গে এবার যাচ্ছে না বিশ্বকাপের ‘লক্ষ্য’। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলন হয়নি ক্রিকেটারদের নিয়ে। তাই এবার জানা গেল না সাকিব-লিটনদের বিশ্বকাপের লক্ষ্য কী। এ ব্যাপারে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বকাপে আমাদের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই।’
পরীক্ষা-নিরীক্ষা শেষে লড়াইয়ের মঞ্চে এখন দল। ‘লক্ষ্যহীন’ বিশ্বকাপের মতো বাংলাদেশের প্রস্তুতিও যেন পথ হারা। আমিরাতের বিপক্ষে কষ্টার্জিত দুটি জয় পেলেও ত্রিদেশীয় সিরিজে ছিল অসার প্রস্তুতি। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ২১ রান ও ৭ উইকেটে হার। নিউজিল্যান্ডের কাছে আরও শোচনীয়ভাবে ৪৮ রান ও ৮ উইকেটে হারে দলটি।
বিশ্বকাপের জন্য গত মাসে এশিয়া কাপও হয়েছিল ২০ ওভারের। জয়শূন্য থেকে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ১৯ ম্যাচ খেলে জয় ৪টিতে। প্রস্তুতির শেষ মঞ্চ ত্রিদেশীয় সিরিজে করুণ অবস্থা বোলিংয়েও। বোলারদের সেরা ১০-এ ছিলেন শুধু হাসান মাহমুদ। সিরিজে ১২ ওভারে ৭.৯১ ইকোনমি রেটে ৪ উইকেট শিকার এই পেসারের। তাসকিন আহমেদ ১২ ওভারে ৭.৫৮ ইকোনমি রেটে নেন ২ উইকেট। ১১.৫ ওভারে ৯.২৯ ইকোনমি রেটে শরিফুল ইসলামের শিকার ২ উইকেট। ৭.৫ ওভারে ১১.৪৮ ইকোনমি রেটে বাদ পড়া সাইফউদ্দিন ৩ উইকেট নেন। এক ম্যাচে ৪ ওভারে ১০ ইকোনমি রেটে ২ উইকেট নেন এবাদত হোসেন। স্পিনাররা চোখেই পড়েননি।
ব্যাটিংয়ে সাকিব-লিটন ছাড়া বাকিদের প্রস্তুতি ছিল রঙ্গরসিকতার। সাকিব ৫১.৩৩ গড়ে করেছেন ১৫৪ রান। লিটন করেছেন ১৪২ রান। এ ছাড়া ৪ ইনিংসে আফিফ হোসেন ৬৪ ও ইয়াসির আলী ৫৬, নাজমুল হোসেন শান্ত ৩ ইনিংসে ৫৬ এবং ২ ইনিংসে সৌম্য সরকার করেছেন ২৭ রান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫