
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুরে সহিংসতার ঘটনায় এখনো আতঙ্ক কাটেনি। গত ২১ ডিসেম্বর হাতবোমা বিস্ফোরণের পর একাধিক মামলা ও হামলায় এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যুর ঘটনায় এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। ফলে হাটবাজারে ও রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অনেক কম। এদিকে সাধারণ মানুষের নিরাপত্তায় লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, মাদারীপুর-৩ আসনের (কালকিনি-ডাসার-সদর একাংশ) বিজয়ী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোছা. তাহমিনা বেগমের পক্ষে গত ২১ ডিসেম্বর বিকেলে কালকিনির লক্ষ্মীপুরে একটি মিছিল বের হয়। এ সময় মিছিলে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটায় নৌকার পক্ষের লোকজন। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীসহ ৫৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কালকিনি থানায় মামলা করা হয়।
এর জেরে ২৩ ডিসেম্বর সকালে লক্ষ্মীপুরের ভাটোবালী গ্রামের কৃষক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এসকেন্দার খাঁকে (৭০) বাড়ির সামনের রাস্তায় কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকেরা। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন ওই দিন দুপুরে তিনি মারা যান।
এ ঘটনায় ২৪ ডিসেম্বর নিহতের ছেলে কিরণ খাঁ বাদী হয়ে ৩১ জনের নামে কালকিনি থানায় হত্যা মামলা করেন। মামলার পরদিন ২৫ ডিসেম্বর হত্যার মূল পরিকল্পনাকারী বিল্লাল খানকে (৩০) গাজীপুর থেকে গ্রেপ্তার করে মাদারীপুরের গোয়েন্দা পুলিশের সদস্যরা।
একাধিক গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মিছিলে বোমা হামলা, হত্যা, মামলা, হামলা, মারামারিসহ একাধিক কারণে এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। এতে ওই এলাকা অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে। অনেকে ভয়ে দোকানও খুলছে না। নাম না প্রকাশে স্থানীয় এক চা দোকানদার বলেন, ‘২০ দিন ধরে এখানকার দোকানে মানুষজনের উপস্থিতি কম। অনেকে দোকানও খোলে না।’
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের চেষ্টার কোনো কমতি নেই। হাটবাজারে স্বাভাবিকভাবে মানুষ আসা-যাওয়া করবে, এতে বাধা নেই। একাধিক টিম কাজ করছে, আসামি ধরার ব্যাপারে।’
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বদাই পুলিশ কাজ করছে। এ ছাড়া বিভিন্ন মামলার আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত আছে।’
উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনের নৌকা প্রতীকে পরাজিত হন ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে বিজয়ী হন মোছা. তাহমিনা বেগম। তিনি কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫