
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের ২১ নম্বর চাকমারকূল রোহিঙ্গা শিবির থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ আর্মড পুলিশের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, ডি/১ ব্লকে কয়েকজন রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন খবরের ভিত্তিতে এপিবিএনের সদস্য ও সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান পরিচালনা করেন। উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় চাকমারকূল শিবিরের মো. জাফর শাহ (২২), মো. আয়াত উল্লাহ (২৪) ও মো. সাদেককে (২১) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি রামদা, দুটি চাপাতি, একটি দামুর দা, একটি লাইট ও দুটি মোবাইল জব্দ করা হয়।
এদিকে একই দিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন সদস্যরা অভিযান চালিয় একটি একনলা বন্দুকসহ মো. ইসমাইল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেন। তিনি রোহিঙ্গা মেয়ের সঙ্গে বিয়ে করে শিবিরে বসবাস করতেন।
ইসমাইল দীর্ঘদিন শিবিরে অপহরণ, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে জানান এসপি তারিক।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫