
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন পদে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় এসব প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব।
মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে দুজন চেয়ারম্যান পদপ্রার্থী, তিনজন সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্য পদে ১৯ জন রয়েছেন।
গুয়াগাছিয়া ও ভবের চর ইউনিয়ন পরিষদে (ইউপি) একজন করে দুজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব বলেন, ‘বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন বৈধতার জন্য ১৩ ডিসেম্বরে থেকে ১৫ ডিসেম্বর আপিল করতে পারবেন। ১৮ ডিসেম্বর আপিল যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’
আগামী ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়ার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।
এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৯ ডিসেম্বর। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর। এরপর ওই দিনই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পঞ্চম ধাপে এই উপজেলায় ইউপি নির্বাচন হচ্ছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫