করোনা মহামারির সময় রংপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল গ্রন্থাগারগুলো। এ সময় শিক্ষার্থীসহ বইপ্রেমী পাঠকেরা ঝুঁকে পড়েন ইন্টারনেটের দিকে। বইয়ের পাতার জায়গা দখল করে নেয় কম্পিউটার ও মোবাইল ফোন। সেই প্রভাব এখনো বহাল রয়েছে এবং এর জেরে গ্রন্থাগারে কমেছে পাঠকের উপস্থিতি।
১৮৩২ সালে স্থাপিত রংপুর পাবলিক লাইব্রেরিতে গত রোববার দুপুরে গিয়ে দেখা যায় সেখানে তালা ঝুলছে। আশপাশে খোঁজ করেও কাউকে পাওয়া যায়নি। তবে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে গিয়ে দেখা গেছে, বাইরে চার-পাঁচ শিক্ষার্থী দাঁড়িয়ে ও ভেতরে আটজন পড়াশোনায় ব্যস্ত। সেখানে কথা হয় কারমাইকেল কলেজের গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ওবায়দুল্লাহর সঙ্গে।তিনি বলেন, ‘নিয়মিত আসি। এখানকার পরিবেশ অনেক ভালো। যাঁরা বিষয়ভিত্তিক পড়াশোনা করেন, তাঁদের জন্য এটা বেটার জায়গা। তবে এখানে বই খুঁজে পাওয়া নিয়ে সমস্যায় আছি।’
ওই গ্রন্থাগারে কথা হয় নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী তাবাসসুম আক্তারের সঙ্গে। সে বলে, ‘লাইব্রেরিতে আসার উদ্দেশ্য হলো এখানে একসঙ্গে অনেকগুলো বই পাওয়া যায়। সেগুলো একত্র করে আমরা নোট করি। কোনো সাড়াশব্দ নেই, আপন মনে পড়া ও লেখা যায়।’
পাঠককক্ষের দায়িত্বে থাকা আব্দুর রউফ জানান, অন্যান্য গ্রন্থাগারের চেয়ে এখানে পাঠের সুন্দর পরিবেশ আছে। পাঠকের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা বেশি। অনেকে গবেষণার কাজে আসেন। তবে করোনার সময় থেকে পাঠকসংখ্যা কিছুটা কমেছে।
বিভাগীয় গণগ্রন্থাগারের তথ্য অনুযায়ী, এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রায় ৫৫ হাজার বই আছে। প্রতিবছর ১ হাজার থেকে ১ হাজার ২০০ নতুন বই যোগ হয়। এখন প্রতিদিন গড়ে ২৫০ পাঠক আসেন। শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্রন্থাগারটি খোলা থাকে। বইয়ের পাশাপাশি এখানে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করা যায়।
রংপুর সরকারি কলেজের গ্রন্থাগারটি বেশ পরিপাটি। সেখানে রয়েছে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারের জন্য আইসিটি সেন্টার। তবে কোনো লাইব্রেরিয়ান নেই। এখানে দায়িত্বরত কর্মচারী সাখাওয়াত হোসেন বলেন, আগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ শিক্ষার্থী আসত।
করোনার পর থেকে সেই সংখ্যা কমে গেছে। অনেকেই এখন অনলাইননির্ভর হয়ে গেছে। গ্রন্থাগারে ৩০ হাজারেরও বেশি বই আছে।প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৫০০ বই যোগ হয়।
নগরীর প্রাণকেন্দ্রে ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত আদর্শ উচ্চবিদ্যালয়ে একটি গ্রন্থাগার রয়েছে। গত বছর সেখানে সরকারিভাবে দেড় লাখ টাকা দেওয়া হয় বই কেনা বাবদ। গ্রন্থাগারের খোঁজ করতেই প্রধান শিক্ষক রহমত আলম শিক্ষকদের কক্ষ দেখিয়ে দেন। সেখানে গিয়ে দেখা যায়, কক্ষের একটি আলমারিতে কিছুসংখ্যক বই। লাইব্রেরিয়ান ফেরদৌসী বেগম দাবি করেন, তাঁদের গ্রন্থাগার আছে। কক্ষ না থাকায় আপাতত অফিসকক্ষের আলমারিতে বই রাখা হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫