
কিশোরগঞ্জের তাড়াইলে স্থানীয় শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন জানান, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছরের মোট ৯ হাজার ২০৪ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক পর্যায়ক্রমে টিকাদান সম্পন্ন করা হবে। এর মধ্যে গতকাল তাড়াইল সরকারি উচ্চবিদ্যালয়ের ৮১৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬৭৮ জন টিকা নিয়েছেন।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫