সিলেটে সিটি করপোরেশনের বর্ধিত পানির বিল, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য বিল কমানোর দাবিতে ১ নম্বর ও ৭ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর পূর্ব সুবিদবাজারে মিয়া ফাজিলচিস্ত এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
ডা. আরিফ আহমদ রিফার সভাপতিত্বে ও এজহারুল হক চৌধুরী মন্টুর পরিচালনা মানববন্ধনে বক্তব্য দেন মাহবুব চৌধুরী, লল্লিত আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন মানিক এম মখলিছ খান, মুসাদ্দিকুন নবী, মানিক মিয়া, জামাল উদ্দিন, মো. আজমল আলী, সলমান আহমদ চৌধুরী, আব্দুল বারী, মুকিত খান, রকিব মিয়া, মাওলানা জাকারিয়া আহমদ, কালা মিয়া, আতাব, ময়নুল ইসলাম, আব্দুল করিম, আনোয়ারুল ইসলাম। এছাড়াও এলাকায় মুরব্বি, যুবক ও মহিলা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধন উপস্থিত বক্তারা বলেন, সিলেটে সিটি করপোরেশনের বর্ধিত পানির বিল, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য বিল প্রত্যাহার করতে হবে। পানির বিল বাড়ানোর বিষয়টি সাধারণ গ্রাহক থেকে শুরু করে সহ সব মহলে নাড়া দিয়েছে। হঠাৎ পানির বিল বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও অমানবিক।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫