আর জি কর-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পশ্চিমবঙ্গের শ্যামবাজারে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিয়েছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি বেগতিক দেখে কোনোক্রমে গাড়িতে উঠে এলাকা ছাড়েন অভিনেত্রী। প্রতিবাদকারীদের এমন ব্যবহারে কষ্ট পেলেও প্রতিবাদ থামাবেন না বলে জানিয়েছেন ঋতুপর্ণা।
গত বুধবার রাতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে রাত ৯টার দিকে উপস্থিত হন ঋতুপর্ণা। গাড়ি থেকে নামতেই তাঁকে উদ্দেশ করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তারপরও তিনি প্রতিবাদে অংশ নেওয়ার চেষ্টা করেন। বাধা পেরিয়েই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত অভিনেত্রীকে গাড়িতে তোলা হয়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। অভিনেত্রীর গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। এমনকি তাঁর গাড়িকে লক্ষ্য করে বোতল ছোড়া হয়, ভাঙচুর করা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমি একজন অরাজনৈতিক, নিরপেক্ষ মানুষ হিসেবে, একজন নারী হিসেবে অন্য নারীর পাশে দাঁড়াতে গিয়েছিলাম। আচমকাই একটা জনস্রোত ধাক্কা দিতে শুরু করল। এত চিৎকার হচ্ছিল যে কারও কোনো কথা শুনতে পাচ্ছিলাম না। যেখানে ঘটনাটা ঘটল, সেখানে নিহত চিকিৎসকের মা-বাবাও এসেছিলেন। ভেবেছিলাম, একবার দেখা করব ওদের সঙ্গে। বলতাম, ওদের লড়াইয়ের সঙ্গে আমিও রয়েছি। কিন্তু তা হলো কই? তবে এই ঘটনার পর আমি থেমে যাব, এমন নয়। আমার মনের মধ্যে প্রতিবাদ থাকবে। আমিও একইভাবে সুবিচার চাইব। সেটা থামবে না।’
অভিনেত্রী আরও বলেন, ‘বুঝতে পারছি, সকলেই ক্ষুব্ধ। তবে, কলকাতার প্রতিবাদী চেহারার মধ্যে এই চেহারাটা দেখে আমি লজ্জিত, আহত, কম্পিত। আমার প্রাণটাও চলে যেতে পারত ওই রাতে। বুঝতে পারলাম না কেন এই আক্রোশ। আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। ওই ভিড়ের মাঝে চটিচাটা বলে সম্বোধন করা হয়েছে আমাকে। এমন অসভ্যতা! আসলে যাঁরা এটা করলেন, তাঁদের মুখ্য উদ্দেশ্য আন্দোলন করা নয়। এমন নিকৃষ্ট ঘটনা ঘটল, এখনো ঘোর কাটছে না আমার।’
এর আগেও আর জি কর-কাণ্ড নিয়ে প্রতিবাদ করে সমালোচনার মুখে পড়েছিলেন ঋতুপর্ণা। গত ১৫ আগস্ট সকালে একটি ভিডিও শেয়ার করেছিলেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। যেখানে শঙ্খ (শাঁখ) বাজিয়ে আর জি কর ধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি। তবে সেই ভিডিও নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হন তিনি। বিতর্ক এড়াতে শেষ পর্যন্ত সেই ভিডিওটি সরিয়ে ফেলেন ঋতুপর্ণা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫