ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন কার্তিক আরিয়ান ও সারা আলী খান। বক্স অফিসে সেই সিনেমা ব্যর্থ হলেও কার্তিক-সারার রসায়নটা ঠিকই জুড়ে যায়। সম্পর্ক গড়ায় প্রেমে। কিছুদিন পর তা ভেঙেও যায়। সম্পর্ক ভেঙে গেলেও কার্তিক ও সারার বন্ধুত্বটা অটুট আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা জানান, ব্রেকআপের পর বন্ধুত্ব টিকিয়ে রাখা সহজ ছিল না তাঁর জন্য।
আবারও এক হচ্ছেন সারা-কার্তিক। তবে বাস্তবে নয়, পর্দায়। ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। চলতি বছরের মার্চে ভুল ভুলাইয়া সিনেমার নতুন সিকুয়েলের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা টি সিরিজ। জানা গিয়েছিল, ‘রুহ বাবা’ চরিত্রে ফিরবেন কার্তিক। তবে নায়িকার নাম জানা যায়নি তখন। চলতি সপ্তাহে টি সিরিজ জানাল, কার্তিকের জুটি হচ্ছেন সারা আলী খান, সেই সঙ্গে আরও জানা গেল, আগামী ফেব্রুয়ারি থেকেই শুরু হবে সিনেমার শুটিং। এবারও পরিচালকের আসনে থাকছেন অনীজ বাজমি।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তিন মাসের মধ্যেই শেষ হবে ভুল ভুলাইয়া ৩-এর শুটিং। আগামী বছর দীপাবলিতে মুক্তি পাবে এই হরর কমেডি সিনেমা। ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া ২’। করোনা-পরবর্তী সময়ে এ সিনেমা দিয়েই বক্স অফিসে খরা কাটিয়েছিল বলিউড। এ সিনেমার সাফল্য কার্তিককে এনে দিয়েছে সুপারস্টারের তকমা। নায়িকা হিসেবে ছিলেন কিয়ারা আদভানি। ‘ভুল ভুলাইয়া’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫