আরবি জিকির শব্দের অর্থ স্মরণ করা, বর্ণনা করা ইত্যাদি। ইসলামের পরিভাষায় আল্লাহর স্মরণকে জিকির বলা হয়। জিকির এমন এক বিষয়, যার মাধ্যমে বান্দা দুনিয়া ও আখিরাতে বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি লাভ করে। আল্লাহ তাআলা বলেন, ‘স্মরণ রেখো, কেবল আল্লাহর জিকিরেই অন্তরে প্রশান্তি লাভ হয়।’ (সুরা রাদ: ২৮)
মহান আল্লাহ কালেমায়ে তায়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ-এর ফজিলত বয়ান করে বলেন, ‘তুমি কি দেখনি, আল্লাহ কালেমা তায়্যিবার কেমন দৃষ্টান্ত দিয়েছেন? তা এক পবিত্র বৃক্ষের মতো, যার মূল (ভূমিতে) সুদৃঢ়ভাবে স্থিত আর তার শাখা-প্রশাখা আকাশে বিস্তৃত।’ (সুরা ইবরাহিম: ২৪) আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, কালেমা তায়্যিবা বলতে এখানে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ আর পবিত্র বৃক্ষ বলতে মুমিন বান্দাকে বোঝানো হয়েছে। (তাফসিরে কুরতুবি)
মহানবী হজরত মুহাম্মদ (সা.) জিকিরের বিভিন্ন পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এবং এর ফজিলতও বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হচ্ছে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর জিকির। এ কালেমার মাধ্যমে মহান আল্লাহর একত্ববাদ ঘোষণা করা হয়। তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। একত্ববাদ ইসলামের মূল স্তম্ভ।
হাদিসে মহানবী (সা.) বলেন, ‘সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।’ (তিরমিজি) অন্য হাদিসে মহানবী (সা.) বলেন, ‘জাহান্নাম থেকে এমন ব্যক্তিকে বের করে আনা হবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং অন্তরে যব পরিমাণ ঈমান রয়েছে। এরপর এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনা হবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং অন্তরে এক গম পরিমাণ ঈমান আছে। তারপর এমন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনা হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার অন্তরে এক বিন্দু পরিমাণ ঈমান আছে।’ (মুসলিম)
লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫