নীলফামারীর ডিমলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া নাউতারা-ধুম নদীকে এখন আর নদী বলা যায় না। এই নদীর বুকে এখন বোরো ধান, ভুট্টার চাষ হয়। কোথাও আবার নদীর ভেতর দিয়ে ছুটছে মাটিভর্তি ট্রাক। অথচ তিন বছর আগে এই নদী খননে ১২ কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কোনো কাজে আসেনি সেই খনন। এলাকাবাসীর অভিযোগ, খননের নামে আসলে লোপাট হয়েছে অর্থ।
পাউবো সূত্রে জানা গেছে, নাউতারা নদী উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের বিল থেকে উৎপত্তি হয়ে বুড়ি তিস্তা নদীতে মিশেছে।
পলি জমায় পানির প্রবাহ ছিল না। পানির প্রবাহ স্বাভাবিক করতে ২০১৯-২০ অর্থবছরে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড ১২ কোটি টাকা ব্যয়ে নাউতারা-ধুম নদীর প্রায় ৪০ কিলোমিটার অংশ পুনঃখনন করে। ২০২১ সালে শেষের দিকে নদী খনন শেষ হয়। নদীতীরবর্তী এলাকা ছাতনাই ও নাউতারা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, খননের বছরেই কেবল নদীতে পানি এসেছিল। পরে তা বন্ধ হয়ে যায়। উজানের ঢলে পাড়সহ নদীর ওপরে থাকা পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট ও সেতু দেবে প্রবাহ বাধাগ্রস্ত হয়। এখন দেখে বোঝার উপায় নেই, এই নদী খনন করা হয়েছিল।
সরেজমিনে দেখা যায়, নাউতারা নদীর উৎসস্থল থেকে প্রায় ২ কিলোমিটার ভাটিতে প্রায় ৫০ মিটার একটি স্লুইসগেট ৬-৮ ফুট দেবে আছে। পুরো নদীতে কোনো প্রবাহ নেই। মৃতপ্রায় নদীর বুকজুড়ে মাইলের পর মাইল ধান ও ভুট্টার চাষ হয়েছে। কোথাও আবার ট্রাক্টরে ভরে নদীর বালু বিক্রি হচ্ছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে নদী খননের কারণে দেবে যাওয়া স্লুইসগেট-সেতু এখন তাঁদের গলার কাঁটা। বর্ষাকালে পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে তাঁদের কৃষিজমিসহ রাস্তাঘাট ও বসতভিটা ভেঙে যাচ্ছে। আবার শুকনো মৌসুমে নদীতে কোনো পানি থাকে না।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাফউদ্দৌলা বলেন, নদীর উৎসমুখে পানি না থাকায় নাউতারা-ধুম নদীতে প্রবাহ নেই। শুষ্ক মৌসুমে এমন নদীতে পানিপ্রবাহ রাখা কঠিন। তবে নদী খননের পর দুই বছর আগে স্লুইসগেট ধসে পড়ার বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে জানান তিনি।
এ নিয়ে কথা হয় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সোহেল হাসানের সঙ্গে। তিনি বলেন, কোটি কোটি টাকা খরচ করে নদী খননে মাটি ব্যবসায়ীদের লাভ হলেও আসল কাজ কিছুই হয়নি। অপরিকল্পিতভাবে খনন করে নদীকে মেরে ফেলা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫