বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাতায়াতে দুই পারের ইমিগ্রেশনপ্রক্রিয়া শেষ করতে কখনো কখনো ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়। এতে নোম্যান্সল্যান্ডে দীর্ঘ লাইনে সীমাহীন দুর্ভোগে পড়েন পাসপোর্টধারী যাত্রীরা। এমনকি ইমিগ্রেশনপ্রক্রিয়া শেষ করার আগে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজন যাত্রীর। এরপরও টনক নড়েনি কর্তৃপক্ষের।
ভুক্তভোগীরা বলছেন, শীত, গরম কিংবা রোদ, বৃষ্টি মাথায় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে অপেক্ষা করতে হয় যাত্রীদের।
বন্দর কর্তৃপক্ষ বলছে, প্যাসেঞ্জার টার্মিনাল সম্প্রসারণের কাজ চলছে। আর ভারত অংশে যাত্রীসেবা বাড়াতে তাদেরও অনুরোধ জানানো হয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, প্রতিদিন বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকেন। তাঁদের মধ্যে রোগী ও তাঁদের স্বজনই বেশি।
আগে বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা রাতের বাসগুলো বেনাপোল বন্দরে পৌঁছাত সকাল ৬টায়। কখনো কখনো আরও দেরি হতো। তবে পদ্মা সেতু চালুর পর বাসগুলো ভোর সাড়ে ৩টার মধ্যে বন্দরে পৌঁছায়। অথচ বন্দর খোলে সকাল সাড়ে ৬টায়।
আর বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল থাকলেও সেখানে পাসপোর্টধারীদের বিশ্রামের সুযোগ নেই। এ কারণে বন্দর খোলার আগপর্যন্ত ৩ ঘণ্টা সড়কের ওপর দাঁড়িয়ে শীত, গরম, রোদ, বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করতে হয় যাত্রীদের। পরে সকাল সাড়ে ৬টায় বন্দর খুললে যাত্রীদের ভ্রমণ ও বন্দর ট্যাক্স কেটে ইমিগ্রেশন কার্যক্রম শুরু হয়। ইমিগ্রেশন সারতে ৩ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়।
একইভাবে ভারত অংশেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ দুর্ভোগ রয়েছে ফেরার সময়ও। ভুক্তভোগী যাত্রীরা জানান, দুই পারের সময় ধরে কখনো কখনো ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্তও বিড়ম্বনা সইতে হয়। এ সময় কেউ অসুস্থ হলে বা জরুরি প্রয়োজনে বাইরে আসার সুযোগ থাকে না।
ইমিগ্রেশনের তথ্য বলছে, লাইনে অসুস্থ হয়ে জরুরি চিকিৎসা না পেয়ে চার বছরে ৫ জন যাত্রী মারা গেছে। সবশেষ গত ৩০ মার্চ বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নোম্যান্সল্যান্ডে লাইনে অসুস্থ হয়ে মারা যান যশোর কোতোয়ালি থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে নুর ইসলাম। এর আগে ২০২৩ সালের ২১ ডিসেম্বর হোসেন শেখ নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী মারা যান। তিনি খুলনার দৌলতপুর উপজেলার পারমানিকপাড়া গ্রামের বাসিন্দা। ২০২২ সালের ৮ নভেম্বর বেনাপোল সীমান্তে লাইনে অসুস্থ হয়ে মারা যান বিপ্লবী দাস। তিনি ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাগান এলাকার রবিতোষের স্ত্রী। এর আগে ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর আব্দুর রহিম নামের এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী মারা যান। তিনি ঢাকার দক্ষিণখান এলাকার মো. জহিরুল হকের ছেলে।
এ ছাড়া ২০১৯ সালের ২ মে বেনাপোল চেকপোস্টে হৃদ্রোগে আক্রান্ত হয়ে দেবেন্দ্র চন্দ্র দাস নামের এক পাসপোর্টধারী যাত্রী মারা গেছেন। তিনি নারায়ণগঞ্জের ৪২৫/৯ ডিপি রোড এলাকার মৃত শশী চন্দ্র দাসের ছেলে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল জানান, ‘নোম্যান্সল্যান্ডে দীর্ঘ লাইনে অসুস্থ হয়ে মারা যাচ্ছে পাসপোর্টধারীরা। আমরা আন্তর্জাতিক মানের সেবা চাইছি।’
বেনাপোল আমদানি, রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে দুই দেশের মধ্যে যাতায়াত করছেন পাসপোর্টধারীরা। ভারত ভ্রমণে প্রত্যেক যাত্রীকে ভ্রমণকর বাবদ বাংলাদেশ সরকারকে ১ হাজার ৫৫ টাকা এবং ভিসা ফি বাবদ ভারত সরকারকে ৮৫০ টাকা দিতে হয়। কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না যাত্রীরা।
বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, বেনাপোল বন্দরে যাত্রীছাউনি করতে জায়গা অধিগ্রহণের কাজ চলছে। ভারত অংশে সেবার মান বাড়াতে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৯ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫