গত রোববার ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মৃত্যুবার্ষিকী। কবিগুরুর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা। ‘আনন্দধারা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার ও রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। গানটির নতুন সংগীতায়োজন করেছেন কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব। রোববার রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হয় গানটি। এটি দ্বিতীয় সিজনের ১১তম গান।
নতুন এ গানে ব্যবহার করা হয়েছে শাস্ত্রীয় ও আধুনিক বাদ্যযন্ত্র। পাইথন কোডিংয়ের মাধ্যমে সাইকেডেলিক সিন্থ ও ডিপ হাউস বিটসের মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন ধরনের শব্দ তৈরি করেছেন অর্ণব। রাগ মালকোষের ওপর ভিত্তি করে তৈরি গানটিতে নানা পরীক্ষা-নিরীক্ষা এবং আধুনিক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সংমিশ্রণ ঘটেছে।

এ যুগের তরুণদের পছন্দের কথা মাথায় রেখে গানটিকে আধুনিকভাবে সাজালেও রবীন্দ্রনাথের সর্বজনীন সত্তা ও বাণীর গভীরতা অক্ষুণ্ণ রেখেছেন অর্ণব। গানটি শুধু রবীন্দ্রনাথের অতুলনীয় সৃষ্টিকেই উদ্যাপন করে না, এই মহাবিশ্বের বিশালতার কথাও উঠে এসেছে গানে। এই ঐশ্বরিক সুরই আনন্দধারা।
বাপ্পা মজুমদার বলেন, ‘রবীন্দ্রসংগীত পরিবেশন করা আমার জন্য সব সময়ই আনন্দের ব্যাপার। রবীন্দ্রসংগীতের সঙ্গে কোক স্টুডিও বাংলার ম্যাজিক মিলে এবার ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা হয়েছে, যা আমি খুব উপভোগ করেছি। আমি নিশ্চিত, দর্শক-শ্রোতারাও গানটি বেশ উপভোগ করবেন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫