
ট্রেনের টিকিটের জন্য জাহিদুল ইসলাম দাঁড়িয়ে আছেন। দীর্ঘ সারি পেরিয়ে তিনি যখন কাউন্টারের সামনে পৌঁছাবেন, তখন টিকিট থাকবে কি না, তা নিয়েই অনিশ্চয়তা রয়েছে। জাহিদুল ঝুঁকি নিতে চান না। তাই লাইনে দাঁড়িয়েই মোবাইলের মাধ্যমে অনলাইনে কেটে নিতে চাচ্ছেন কাঙ্ক্ষিত টিকিট। তবে জাহিদুল ব্যর্থ হলেন।
রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে গত বুধবার সকাল ৮টা থেকে ৮টা ৩৫ মিনিট পর্যন্ত জাহিদুল ইসলাম রেলওয়ের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেন। অনলাইনে বড়জোর গন্তব্য এবং আসনের শ্রেণি নির্বাচন করতে পেরেছেন। কিন্তু পরের ধাপে গিয়ে ফাঁকা আসনসংখ্যা দেখা কিংবা টিকিট কাটার কাজটি করতে পারেননি তিনি।
জাহিদুল বলেন, সকাল ৮টায় কাউন্টার এবং অনলাইনে টিকিট ছাড়া হয়েছে। ৮টা ৩৫ মিনিট পর্যন্ত সার্ভার ডাউন ছিল। অনলাইন থেকে টিকিট কাটা সম্ভব হয়নি। ৮টা ৩৫ মিনিটের পর সার্ভার ঠিক হলে ওয়েবসাইটে দেখা যায় রাজশাহী-ঢাকা রুটের আর কোনো টিকিট নেই। বাংলাদেশ ব্যাংকে ঢাকায় কর্মরত জাহিদুল ইসলাম অভিযোগ করেন, রেলের সার্ভার ডাউন করে টিকিট সরিয়ে নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালেও রাজশাহী রেলওয়ে স্টেশনে লাইনে দাঁড়ানো টিকিটপ্রত্যাশীদের বেশির ভাগকেই মোবাইল ঘাঁটাঘাঁটি করতে দেখা গেছে। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা অনলাইনে টিকিট কাটার চেষ্টা করছেন। কিন্তু পারছেন না। শেষ পর্যন্ত কাউন্টারই তাঁদের ভরসা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে কাউন্টার থেকে টিকিট পেয়েছেন। তবে অনেকেই কাউন্টার থেকেও রাজশাহী-ঢাকা রুটের ঈদ-পরবর্তী ফিরতি ট্রেনের টিকিট পাননি।
তসিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, বুধবার বেলা ১১টার দিকে স্টেশনে এসে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। রাত কাটিয়েছেন স্টেশনেই। বৃহস্পতিবার সকাল ৮টায় ৯ মের টিকিট বিক্রি শুরু হয়। তিনি মোবাইলে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করে ব্যর্থ হন। আর দীর্ঘ লাইন পেরিয়ে কাউন্টারের কাছে যাওয়ার আগেই টিকিট শেষ হয়ে গেছে। তিনি টিকিট পাননি।
ঈদের পরদিন বুধবার ৭ ও ৮ মের রাজশাহী-ঢাকা রুটের টিকিট ছাড়া হয়। এ ছাড়া এদিন ৬ মের বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হয়। এই টিকিট পেতে অনেকে চাঁদরাত থেকেই স্টেশনে লাইনে দাঁড়িয়েছিলেন। কয়েকজন মিলে লাইনে দাঁড়িয়ে পালা করে তাঁরা সিরিয়াল ধরে রেখেছিলেন। দীর্ঘ সময় স্টেশনে লাইনে থাকা এসব মানুষকে বুধবার সকালে খেজুর ও শরবত খেতে দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। সুশৃঙ্খলভাবে টিকিট বিক্রি করতে তিনি নিজেই কাউন্টারের সামনে সব সময় থাকছেন। টিকিটপ্রত্যাশীরা যেসব প্রশ্ন করছেন, সেগুলোর উত্তর দিচ্ছেন। শুধু অনলাইনের সার্ভার ডাউন থাকার বিষয়েই সদুত্তর দিতে পারছেন না তিনি।
জিএম বলছেন, অনলাইন নিয়ন্ত্রণ করছে সহজ লিমিটেড। এ বিষয়ে সহজই বলতে পারবে।
অসীম কুমার তালুকদার জানান, গতকাল বৃহস্পতিবার থেকে রাজশাহী থেকে ট্রেনে ঢাকা ফিরতে শুরু করেছেন মানুষ। তবে আসল চাপ হবে শুক্র (আজ) ও শনিবার (কাল)। আগামী রবি ও সোমবার কিছুটা চাপ থাকবে। রাজশাহী থেকে ঢাকা রুটে প্রতিদিন চারটি করে ট্রেন চলছে। প্রতিটি ট্রেনে সব মিলিয়ে ৯৮৭টি করে আসন আছে। আসনের বাইরে অতিরিক্ত কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। তাই সবাই টিকিট পাচ্ছেন না।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫