নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে স্থান হয়নি বিএনপির কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের। ৪১ সদস্যের কমিটির কোথাও জায়গা না হওয়ায় প্রশ্ন তুলেছেন দলটির নেতা-কর্মীরা। ইতিমধ্যে এই কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে সরে দাঁড়িয়েছেন দুই হেভিওয়েট নেতা। এর আগে, করোনার সময় লাশ দাফনে ভূমিকা রেখে আলোচিত হয়েছিলেন খোরশেদ।
গত মঙ্গলবার দুপুরেসাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও আবু আল ইউসুফ খান টিপুকে সদস্যসচিব কমিটি গঠন করা হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এই কমিটি প্রকাশিত হলে মহানগর বিএনপিজুড়ে বিতর্কের ঝড় উঠে। রাতেই কমিটির দুই যুগ্ম আহ্বায়ক মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা এবং বন্দর থানা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল কমিটি থেকে পদত্যাগ করেন।
সূত্র বলছে, নাসিকের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে করোনা মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, মরদেহ দাফন, ত্রাণ সহায়তাসহ নানা কাজে জড়িত ছিলেন।
কমিটি পর্যালোচনা করে দেখা যায়, পুরো কমিটিতে নাসিকের মাত্র দুজন কাউন্সিলরকে পদ দেওয়া হয়েছে। এদের মধ্যে আবুল কাউসার আশাকে যুগ্ম আহ্বায়ক এবং শওকত হাশেম শকুকে সদস্য পদে রাখা হয়েছে। পরে তাঁরা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেন।
নতুন কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া নাসিকের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু তাঁর ফেসবুক ওয়ালে খোরশেদের অন্তর্ভুক্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন। তিনি লিখেন, ‘এটা আক্ষেপ যে খোরশেদ ছাড়াই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি হলো।’
ঘোষিত কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, ‘কাউন্সিলর খোরশেদকে গত কমিটিতে রাখা হয়েছিল। সেই কমিটি থেকে তিনি পদত্যাগ করেন। এবারও পদত্যাগ করতে পারেন এমন শঙ্কা থেকে তাঁকে কমিটিতে রাখা হয়নি।’
জেলা বিএনপির সদস্যসচিব মামুন মাহমুদ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা কেন্দ্রের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেব। তাঁরা যেটা ভালো মনে করবেন সেটাই।’
কাউন্সিলর খোরশেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি পদ ছাড়াও দলের জন্য কাজ করেছি। পদ পেলেও কাজ করতাম। কেন পাইনি সেটা মহানগর বিএনপির কর্মীরা ভালোমতোই জানেন।’
এ বিষয়ে কথা বলার জন্য বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫