
শরীয়তপুরের ডামুড্যার একটি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রির বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগে গত বুধবার ওই শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই দিনই ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে স্থানীয় দুই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। এ ছাড়া অভিযোগ আনা ছাত্রীর সঙ্গে কয়েকজন সহপাঠীর কথোপকথনের অডিও ক্লিপ বুধবার ভাইরাল হয়।
জানা গেছে, রথি কান্ত মিস্ত্রি বিদ্যালয় ছুটির পর ওই শিক্ষার্থীকে স্কুলের তিনতলার একটি কক্ষে দেখা করতে বলেন তিনি। তারপর সেখানে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। এ বিষয়টি শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক সুজিত কর্মকারকে জানালে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় সাংবাদিক শাহাদাত হোসেন ও আশিকুর রহমান ওই বিদ্যালয়ে গেলে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি। সাংবাদিকেরা চলে আসেন। পরে সন্ধ্যার দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার সাংবাদিক আশিকুর রহমানের মোবাইলে ফোন করে গালিগালাজ করেন এবং তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গণমাধ্যম কর্মীদের সঙ্গে খারাপ আচরণের কথা স্বীকার করে বিষয়টির জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫