
ঐতিহ্য হারাতে বসেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প। বর্তমানে অনেকটাই বিলুপ্তপ্রায় এই শিল্পটি। স্থানীয় তাঁতিদের অভিযোগ গ্যাসের ব্যবহার না থাকা, বিদ্যুৎ ও কাঁচা মালের মূল্য বৃদ্ধি এবং পৃষ্ঠপোষকতার অভাবে তবে ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে।
গতকাল তাঁত শিল্পের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হতো এই এলাকার তাঁতের চাদর, বিছানার চাদর, তোয়ালে ও গামছা। এক সময়ে এখানকার পাট্টা বিছানার চাদরের ব্যাপক জনপ্রিয়তা ছিল। তবে প্রিন্ট চাদরের কারণে অনেকটায় তা হারানো স্মৃতি।
যদুবয়রার গামছা কারিগর আব্দুল গফুর বলেন, ‘এক সময় উপজেলার তাঁত পল্লিগুলো তাঁতের খট খট শব্দে রাত-দিন মুখর থাকত। আজ সেখানে নীরবতা।
উপজেলা তাঁত বোর্ডের তথ্য অনুযায়ী, এক সময় কুমারখালী, খোকসা, কুষ্টিয়া, মিরপুর, রাজবাড়ী, পাংশা, লাঙ্গলবাঁধ এলাকায় প্রায় ৮০ হাজারেরও অধিক তাঁতি ছিলেন। এর মধ্যে খট খটি তাঁত ১৪ হাজার, হস্ত চালিত পিটলুম তাঁত ৪৪ হাজার ও বিদ্যুৎ চালিত ২০ হাজার তাঁত ছিল। এসব তাঁতে ২ কোটি ৮৮ লাখ লুঙ্গি, ১৫ লাখ বিছানার চাদর, ৭২ লাখ গামছা-তোয়ালে উৎপাদন হতো। সে সময় এ জেলায় বস্ত্র শিল্পের বার্ষিক আয় ছিল ৩ শত কোটি টাকার ওপরে। দেশের মোটা কাপড়ের চাহিদার ৬৩ ভাগ পূরণ করত কুষ্টিয়া জেলার কুমারখালীর তাঁতিরা। ১৯৯০ সাল পর্যন্ত এই তাঁত কাপড়ের ছিল ব্যাপক চাহিদা। বর্তমানে এ চাহিদা কমে ৩৫ ভাগে নেমে এসেছে।
জাতীয় ও আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম বাড়লেও আশানুরূপ তাঁত বস্ত্রের দাম না বাড়ায় কুষ্টিয়ার ১ লাখ ১৪ হাজার শ্রমিকের মধ্যে ৫০ হাজার তাঁত শ্রমিক পেশা ছেড়ে দিয়েছেন। এখনো পুরোনো পেশা হিসাবে এ পেশায় টিকে আছে কয়েক হাজার তাঁতি।
কুমারখালী তাঁত বোর্ডের উপ-মহাব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, ‘এই শিল্পের গৌরব ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নতুন করে ভাবতে হবে ‘ঐতিহ্য ফেরাতে অচিরেই সরকারি উদ্যোগে একটি বিপণন ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫