গানে গানে অনেকটা সময় পেরিয়ে এলেন কুমার বিশ্বজিৎ। ১৯৮২ সালে প্রথম স্টুডিও অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে গানের ভুবনে তাঁর আনুষ্ঠানিক পথচলা শুরু। সে হিসাবে তাঁর সংগীতজীবনের চার দশক পূর্ণ হলো এ বছর। কুমার বিশ্বজিৎ বলেন, ‘যদিও ১৯৮২ সালের আগেই আমি গান গাইতে শুরু করেছি। কিন্তু শ্রোতা-দর্শক আমাকে চিনতে শুরু করেছেন ‘‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’’ গানটি দিয়ে। তাই আমি পেশাদার সংগীতশিল্পী হিসেবে হিসাব করি ১৯৮২ সাল থেকেই। সেই হিসাবে আমার সংগীতজীবনের চার দশক অর্থাৎ ৪০ বছর পূর্ণ হলো।’
৪০ বছর পূর্তি উপলক্ষে নতুন উদ্যোগ নিয়েছেন কুমার বিশ্বজিৎ। নিজের জনপ্রিয় ৮-১০টি গান নতুন সংগীতায়োজনে গেয়ে শ্রোতাদের উপহার দেবেন তিনি। এ ছাড়া চলতি বছরের শেষের দিকে বিশেষ আয়োজনের মাধ্যমে চার দশক পূর্তি উদ্যাপন করবেন তিনি। আয়োজনের পরিকল্পনা নিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আগামী অক্টোবর কিংবা নভেম্বরে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আমার সংগীতজীবনের সফল এই যাত্রাকে উদ্যাপন করা হবে। এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। আমার গাওয়া জনপ্রিয় ৮-১০টি গান নতুন সংগীতায়োজনে শ্রোতা-দর্শকের জন্য তৈরি করছি। বাকিটুকু নাহয় সারপ্রাইজ থাকুক।’
বিশেষ ওই আয়োজনে সংগীতের সঙ্গে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ জানাবেন তিনি। যাঁরা বেঁচে নেই, তাঁদের প্রতি থাকবে শ্রদ্ধাঞ্জলি, থাকবে তাঁদের স্মরণে বিশেষ আয়োজন। কুমার বিশ্বজিৎ বলেন, ‘সংগীতজীবনের হাফ সেঞ্চুরি বা সুবর্ণজয়ন্তী আমি পাব কি না, জানি না। তাই, যেহেতু চার দশক পেয়েছি, এটাই নাহয় আপাতত আনন্দ নিয়ে উদ্যাপন করি। জীবন তো আসলে ক্ষণিকের। কে কখন চলে যায়, তার কোনো হিসাব নেই। অনেক সহকর্মীকে এরই মধ্যে হারিয়েছি। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫