পছন্দের কাপড়গুলোর রং নষ্ট হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়। সঠিক নিয়মে কাপড় ধোয়া ও শুকানোর মাধ্যমে এ সমস্যা দূর করা সম্ভব।
- কড়া রোদে কাপড় শুকানো যাবে না।
- রং নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কাপড় আলমারিতে তুলে রাখবেন না। তাতে বরং রং নষ্ট হয়ে যায়।
- নিয়মিত ব্যবহার করলে এবং ধুয়ে রাখলে কাপড় দীর্ঘদিন উজ্জ্বল থাকে। তবে অপ্রয়োজনে পরিষ্কার করবেন না।
- ওয়াশিং মেশিনে রঙিন কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে এক কাপ ভিনেগার দিতে পারেন। এটি রং স্থায়ী করতে সাহায্য করে।
- সুতি কাপড় প্রথমবার ধোয়ার আগে এক বালতি পানিতে আধা কাপ লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেললে কাপড়ের রং নষ্ট হবে না।
- ওয়াশিং মেশিনে বা এক বালতি পানিতে আধা কাপ বেকিংসোডা দিয়ে দিন। কাপড়ের রং ঠিক থাকবে।
- বিভিন্ন রঙের কাপড় একসঙ্গে ভেজাবেন না।
- নতুন এবং রং উঠতে পারে এমন কাপড় ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে।
- সব সময় কাপড়ের ভেতরের দিক বাইরে করে ধোয়া ভালো।
- কড়া রোদে কাপড় বেশিক্ষণ শুকালে কাপড়ের রং নষ্ট হয়ে যায়।
- ধোয়ার পর কাপড় খুব বেশি মোচড়াবেন না।
- পোশাক ধোয়ার আগে সময় নিয়ে লেবেলের নির্দেশনা পড়ে নিন।
সূত্র: ক্লিনপিডিয়া ডট কম










