Ajker Patrika

রোদ পোহানোর উপকারিতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোদ পোহানোর উপকারিতা

সকাল আটটার আগে ও বিকেল পাঁচটার পর যে রোদ পড়ে তা গায়ে লাগানো খুবই স্বাস্থ্যকর। এ সময়টায় রোদ খুব বেশি কড়া থাকে না। গ্রীষ্মকালে ১০ থেকে ১৫ মিনিট আর শীতকালে ২০ থেকে ৩০ মিনিট গায়ে রোদ লাগানো উচিত।

উপকারিতা

  • রোদ পোহালে রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। রোদ গায়ে লাগালে হাড় খুব সহজেই ক্যালসিয়াম শুষে নিতে পারে। ফলে হাড় মজবুত হয়।
  • ব্রণ, সোরিয়াসিস ও অ্যাকজিমা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্যের আলো।
  • সূর্যের প্রখর তাপ ত্বকের ক্ষতি করে। তবে দিনের নির্দিষ্ট ভাগে ত্বকে রোদ লাগালে শরীরে ভিটামিন ‘ডি’র ঘাটতি পূরণ হয়।
  • রোদ গায়ে লাগালে মন প্রফুল্ল থাকে এবং কাজে উদ্দীপনা ফিরে পাওয়া যায়।
  • সূর্যের আলো রক্তচাপ কমাতে সাহায্য করে। স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার একটি গবেষণায় দেখা গেছে, ২০ মিনিট সূর্যের আলো গায়ে লাগালে পরবর্তী এক ঘণ্টা রক্তচাপ স্বাভাবিক থাকে।

সূত্র: গুড হাউস কিপিং এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খরচাপাতি দিলে হালকাপাতলা করুম: আসামিকে দারোগা

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মতপার্থক্য, ‘আগুন ধরে গিয়েছিল’ নেতানিয়াহুর মাথায়

বেসরকারি খাত: সুরক্ষিত হচ্ছে চাকরি-সুবিধা

স্থানীয় সরকার নির্বাচন: প্রস্তুতি নিচ্ছে ইসি, তৈরি হচ্ছে বিধিমালা, বাড়ছে জামানত

আজ থেকেই ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত