
মৌলভীবাজারে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তিন দিনের আর্ট ক্যাম্প শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে সদর উপজেলার চা-বাগানে শুরু হওয়া এ ক্যাম্প চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচিত ৫০ জন শিক্ষার্থী রং তুলিতে ফুটিয়ে তুলবে শ্যামল বাংলার অপরূপ দৃশ্য। ক্যাম্পটিতে ছবি আঁকার নানা সরঞ্জাম উপহার দেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
শিক্ষার্থী অন্বেষা সূত্রধর বলে, ‘চা-বাগানের সবুজ প্রকৃতিতে জল রঙের কাজ করছি, পাশাপাশি শিখছি। আমাদের অনেক উপকারে আসবে।’
আর্ট ক্যাম্পের সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকা ফাহিম হাসান জানান, শিক্ষার্থীদের সঙ্গে আঁকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চারজন মেন্টর। তাঁদের সাহচর্যে রং-তুলির আঁচড়ে রঙিন হবে খুদে আঁকিয়েদের ক্যানভাস।
মেন্টর উজ্জয়িনী উৎসা বলেন, ‘আমরা মূলত প্রকৃতির কাছাকাছি বসে শিশুদের জল রঙের ব্যবহারটা শিখাতে চেয়েছি। তবে আনন্দের ব্যাপার তারা আগে থেকেই জল রঙের কাজ জানে। আমরা শুধু খুঁটিনাটি বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি।’
শিক্ষক দেবস্মিতা দেবরয় বহ্নি বলেন, ‘আমাদের বিদ্যালয়ের পাঁচজন বিশেষ শিশুকে এই আর্ট ক্যাম্পে নিয়ে এসেছি। এই শিশুরা সব ধরনের কাজ পারে। ক্যাম্পে শিশুরা জল রং ব্যবহারের বিভিন্ন বিষয় ভালোভাবে শিখতে পারবে।’
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প সাহিত্যের সমঝদার ছিলেন। তিনি শিল্পাচার্য জয়নুল আবেদিনকে অনেক সম্মান ও সমীহ করতেন। এমনকি তিনি যখন সোভিয়েত ইউনিয়নে সরকারি সফরে যান, তখন তিনি উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন এ দেশের শিশুদের আঁকা ছবি। অন্য দেশের রাষ্ট্রনায়কেরা সেসব ছবি পেয়ে প্রশংসা করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫