
করোনাভাইরাস প্রতিরোধে প্রথমবারের মতো বঙ্গোপসাগরের দুবলারচরে অবস্থান করা জেলেদের টিকা দেওয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুবলারচরের আলোরকোলে এই কার্যক্রম শুরু হয়। দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে ১৪ হাজার জেলেদের এক ডোজের এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এই কার্যক্রম উদ্বোধন করেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এসব জেলেদের টিকা কার্যক্রমে সিভিল সার্জন ছাড়াও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম সমাদ্দারসহ দুজন চিকিৎসা কর্মকর্তা, বন বিভাগের দুবলা টহল ফাঁড়ির ইনচার্জ প্রহ্লাদ চন্দ্র রায় ও দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মো. কামাল উাদ্দন আহম্মেদ অংশ নেন।
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার–পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, দুর্গম সাগরপাড়ের দুবলারচরের আলোরকোল, মাঝিরকিল্লা ও নারিকেলবাড়িয়া; এই তিনটি চরের জেলেদের টিকা কার্যক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসা কর্মকর্তা ডা. সৌরসহ অন্তত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন। ১২ জন অভিজ্ঞ স্বাস্থ্য সহকারী জেলেদের এই দেবেন। এ ছাড়া রেডক্রিসেন্টের আটজন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নেন।
তিনি আরও জানান, জেলেদের জন্য ‘জনসন অ্যান্ড জনসন’ ব্রান্ডের ১৮ হাজার টিকা দুবলায় নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন থাকলেই ১৪ হাজার জেলেদের দেওয়া হবে এই টিকা। যা একবারই দেওয়া হবে। এর কোনো দ্বিতীয় ডোজ লাগবে না এবং একই সঙ্গে এসব জেলেকে টিকা কার্ড দেওয়া হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫