
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত, কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে। গত বুধবার রাতে কড়া প্রহরায় তাঁদের এ কারাগারে আনা হয়। তাঁরা দুজনই মেজর (অবসরপ্রাপ্ত) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, আদালত থেকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে কক্সবাজার কারাগারে নির্ধারিত পোশাক পরিয়ে কনডেমড সেলে রাখা হয়। সেখান থেকে তাঁদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে তাঁদের গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হন। ঘটনার চার দিন পর ৫ আগস্ট নিহতের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হত্যা মামলা করেন।
মামলায় বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বরখাস্তকৃত পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করা হয়। এতে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশকে ২ নম্বর আসামি করা হয়।
কক্সবাজারের র্যাব-১৫ মামলাটি তদন্ত করে। সিনহা হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫