মৃত্যুর কিছুদিন আগে চাষী নজরুল ইসলামের ইচ্ছে হলো কিছু কথা বলে যাবেন। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তখন। চিকিৎসকেরা জানালেন, এখন আর ওষুধে কাজ হবে না। যে কদিন বাঁচেন, এভাবেই বেঁচে থাকতে হবে।
একটু কালো হয়ে গেছেন। দাড়ি-গোঁফ মুখে। হাসপাতালের বেডে বসে আছেন। কথা বলছেন স্বাভাবিকভাবেই। বুঝতে দিচ্ছেন না কোনো কষ্ট আছে শরীরে।
চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র নিয়েই কথা বলবেন। কিন্তু জীবন তো শুধু চলচ্চিত্র নয়, তাই রাজনীতিও উঠে আসে কথায়। বঙ্গবন্ধুকে তাঁর নির্মাণ করা ‘সংগ্রাম’ ছবিতে অভিনয় করিয়েছিলেন, সে কথা বলেন রোমাঞ্চিত হয়ে। সেলুলয়েড আর ডিজিটাল ফিল্মের কম্পোজিশনের মধ্যে যে পার্থক্য আছে, তা বুঝিয়ে বলেন। বলেন, টেলিভিশন থেকে যারা আসছে পরিচালক হয়ে, তারা একসময় ভালো কাজ করবে। চলচ্চিত্র এফডিসি থেকে বেরিয়ে যাবে।
ছোট কিছু প্রশ্ন থাকে, যা একজন মানুষের ভেতরটা বুঝতে সাহায্য করে। সেগুলোর উত্তরে তিনি বলেন, জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ তাঁর প্রিয় কবিতা। ‘জীবন সে তো পদ্মপাতায় শিশির বিন্দু’ গানটি তাঁর পছন্দের। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব-পশ্চিম’ তাঁর প্রিয় উপন্যাস।
এরপর আসে প্রিয় সিনেমার কথা। নির্দ্বিধায় বলেন, ‘রুশ চলচ্চিত্রকার মিখাইল কালাতোজভের “ক্রেইনস আর ফ্লাইং” ছবিটির কথা। যে সিনেমা বলে দেয়, যুদ্ধের দরকার নেই। এ ছবিতে ছিল অসাধারণ কিছু শট। তার সে শটগুলো কে না চুরি করেছে? এই যেমন মাথা ঘুরছে গুলি লাগার পর। আমরা সব চোর হাহ হাহ হা!’
মানবতাবিরোধী অপরাধীদের বিচার হচ্ছিল তখন। তখন পর্যন্ত একজনেরও ফাঁসি হয়নি। তিনি মনে করেছিলেন, এসব রাজনীতি। রাজনীতির মাঠ গরম করে রাখার জন্যই এত আয়োজন। তারপর তিনি বলেছিলেন, ‘আমি তো মনে করি, ওদের ফাঁসি হলে কেউ কোনো কথা বলবে না। আশায় তো মানুষ বাঁচে। আমরাও চাই অনন্ত সুন্দর একটি দেশ হোক।
সূত্র: জাহীদ রেজা নূর, চোখের আলোয়, পৃষ্ঠা ৭৪-৭৭

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫