এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য এডিবি-জেএসপি স্কলারশিপের আবেদনের সুযোগ দিয়েছে। এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রামের আওতায় জাপান সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) শিক্ষাবৃত্তির সুবিধা হচ্ছে ‘এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রাম’। এডিবি-জাপান স্কলারশিপ প্রোগ্রাম অর্থনীতি, ব্যবসায় ও ব্যবস্থাপনা, বিজ্ঞান, প্রযুক্তিসহ অন্যান্য উন্নয়ন-সম্পর্কিত ক্ষেত্রে অধ্যয়নের জন্য বছরে প্রায় ১৩৫টি স্নাতক বৃত্তি দিয়ে থাকে। ১৯৮৮ সাল থেকে এই বৃত্তি চালু হয়।
যে যে বিষয়ে পড়া যাবে
কো-অপারেশন ও সমাজবিজ্ঞান
বৃত্তির সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
দরকারি কাগজপত্র
আবেদনকারী প্রার্থীর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ছবি লাগবে। এ ছাড়া একাডেমিক পেপারস, বার্ষিক ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, অভিভাবকের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপেরিয়েন্স লেটার, দুটি রেফারেন্স লেটার ও আবেদনকারীর সিভি লাগবে।
কোন কোন বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে
এই বৃত্তির আওতায় চীনের হংকং বিশ্ববিদ্যালয়, ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, দিল্লি, জাপনের হিতোৎসুবাশি বিশ্ববিদ্যালয়, কিউশু বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, নিউজল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস, ফিলিপাইনের এশিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরসহ থাইল্যান্ডের বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করা যাবে।
আবেদনের প্রক্রিয়া
এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রতিষ্ঠানে পাঠাতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আবেদনপত্র মূল্যায়ন করে এবং ভর্তি ও আবেদনকারীর বিষয়ে সিদ্ধান্ত নেয়। এরপর প্রতিষ্ঠানগুলোর লিস্ট থেকে এডিবি যোগ্য প্রার্থী নির্বাচন করে থাকে। সেমিস্টার বা পড়াশোনা শুরু করার অন্তত ছয় মাস আগেই এই বৃত্তির জন্য আবেদন করতে হবে।
গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫