কয়েক বছর আগে স্ত্রীকে নিয়ে সাজেকের লুসাই গ্রামে ঘুরতে গিয়েছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকে ছবিও তোলেন দুজন। সেসব ছবি আপলোড করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এত দিন পর এসে সে ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সিয়াম। এ বিষয়ে তিনি গতকাল ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয় ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন’ শীর্ষক একটি সাইনবোর্ডের ছবি। ওই সাইনবোর্ডে চাকমা, তঞ্চঙ্গ্যা, পাংখোয়া, গারো, খাসিয়া, মারমা, খুমি, লুসাই, রাখাইন, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠীর নারী-পুরুষের ছবি ব্যবহার করা হয়। তবে ভুলবশত ‘পাংখোয়া’ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে সিয়াম আহমেদ ও তাঁর স্ত্রী অবন্তীর ছবি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ট্রল করেন অনেকে।
ফেসবুকে সিয়াম লিখেছেন, ‘লুসাই জনগোষ্ঠীর সম্মানিত রাজার আমন্ত্রণে বছর তিনেক আগে সাজেকে ঘুরতে গিয়েছিলাম অবন্তীকে নিয়ে। তাঁদের সংস্কৃতি, কৃষ্টি, পরিবেশ ঘুরে দেখেছিলাম। তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পরেছি, সবার আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলাম সেবার। নিউজফিডে বেশ কয়েক জায়গায় দেখলাম, আমার আর অবন্তীর এই ছবিটি একটি সাইনবোর্ডে ব্যবহৃত হচ্ছে। সেখানে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে পাংখোয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে। আমরা এতে বিব্রত হয়েছি, কারণ এর মাধ্যমে পাংখোয়া জনগোষ্ঠীকে হেয় করা হচ্ছে।’
তবে কর্তৃপক্ষের এ ভুলের চেয়ে সিয়ামকে বেশি আহত করেছে নেটিজেনদের আক্রমণ। অনেকে সিয়াম ও তাঁর স্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাজে কথা লিখেছেন, কুরুচিপূর্ণ মিম বানিয়েছেন। এ বিষয়ে সিয়াম লেখেন, ‘ঘুরতে গিয়েছিলাম পরিবারকে নিয়ে। সেই ছবিটি নিয়ে অনেক জায়গায় দেখলাম নানা রকমের ট্রল হচ্ছে। ভেবেছিলাম অন্য আরও অনেকবারের মতো এবারও এড়িয়ে যাব। কিন্তু ভাবলাম কিছু বলা উচিত। ট্রল আমরা অবশ্যই করব, মিম আমরা অবশ্যই বানাব। কিন্তু কিসে কাউকে অসম্মান করা হচ্ছে, একটি সম্প্রদায়কে ছোট করা হচ্ছে—সেই বোধ থাকাটাও জরুরি। যে তারুণ্যকে আমি প্রতিনিধিত্ব করি, সেই তারুণ্যের কাছে এই সেনসিবিলিটি তো প্রত্যাশা করতেই পারি।’
সাইনবোর্ডে যাঁরা পাংখোয়া জনগোষ্ঠীর সদস্য হিসেবে সিয়াম ও অবন্তীর ছবি ব্যবহার করেছেন, অবিলম্বে ছবিটি সরিয়ে নেওয়ার জন্য তাঁদের প্রতি আহ্বান জানিয়েছেন সিয়াম আহমেদ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫