Ajker Patrika

পেঁপের রেজালা

শারমিন জেরিন
আপডেট : ২৪ মে ২০২২, ১০: ১২
পেঁপের রেজালা

উপকরণ
কিউব করে কাটা পেঁপে ২ কাপ, কিউব করে কাটা আলু ১ কাপ, কিউব করে কাটা চিংড়ি মাছ ১ কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ করে, জিরা, জায়ফল ও জয়ত্রীর গুঁড়ো এবং পোস্তদানাবাটা আধা চা-চামচ করে, এলাচি ১ থেকে ২টি, দারুচিনি ছোট এক টুকরো, তেজপাতা ১টি, লং ২টি, কালো গোলমরিচ ৩ থেকে ৪টি, চিনি ১ চা-চামচ, তেল ও ঘি ১ টেবিল চামচ করে, লবণ পরিমাণমতো।

প্রণালি
প্রথমে পেঁপে হালকা সেদ্ধ করে নিতে হবে। পরে একটা পাত্রে তেল ও ঘি গরম করে তাতে পেঁয়াজকুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে হালকা বাদামি করে নিন। এবার একে একে সব মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে চিংড়ি মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর আলু আর পেঁপে দিয়ে কিছুক্ষণ কষান। পরে সামান্য পানি দিয়ে রান্না করুন। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে চিনি দিয়ে নেড়েচেড়ে ২ থেকে ৩ মিনিট পর নামিয়ে নিন। এটি পোলাও, খিচুড়ি, রুটি বা পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ

বিসিবির অনুরোধে সাড়া না দেওয়ার ‘পুরস্কার’ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে দিচ্ছে ভারত

নেত্রকোনার হাওরে পাওয়া লাশের পরিচয় মিলেছে

মাধ্যমিকে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ইউনেসকোতে জানাল বাংলাদেশ

পাম্পে তেল নিতে এসে জরিমানা গুনলেন ৯ চালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত